সই কেলেঙ্কারির পর এবার ডিজে মন্তব্যে অভিষেকের বাড়িতে CID ! CID পৌঁছতেই কালীঘাট ছাড়লেন অভিষেক?

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরোঃ CID-এর গোয়েন্দারা দরজায়, আর ঠিক তখনই বাড়িতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়! শুক্রবার বিকেলে কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাসভবন ঘিরে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। একটি মামলার নোটিস পৌঁছে দিতে তদন্তকারী দল তাঁর বাড়িতে গেলেও সরাসরি দেখা হয়নি সাংসদের সঙ্গে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

সূত্রের খবর, ভোট প্রচারের সময় ডিজে বাজানো সংক্রান্ত একটি মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে CID-এর একটি দল কালীঘাটের বাসভবনে পৌঁছয়। কিন্তু গোয়েন্দারা সেখানে পৌঁছানোর কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যান বলে জানা যায়। বাড়ির পক্ষ থেকে তদন্তকারীদের জানানো হয়, তিনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে যোগ দিতে গিয়েছেন। সেই কারণে নোটিসটি তাঁর হাতে সরাসরি তুলে দেওয়া সম্ভব হয়নি। তদন্তকারী আধিকারিকরা কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে ফিরে যান।

তদন্ত সূত্রে জানা যাচ্ছে, আগামী দিনে তাঁকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে। ভবানীভবনে হাজিরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি।এদিকে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

CID-এর নোটিস নিয়ে এই নতুন পর্বে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। নোটিস হাতে পৌঁছবে কবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকারীদের সামনে কবে হাজির হবেন, এবং এই মামলার পরবর্তী পদক্ষেপ কী হবে— এখন সেই দিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের। তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে কৌতূহল ও জল্পনা।