নিউজ পোল ব্যুরো: অরিজিৎ সিং (Arijit Singh) যাঁর কণ্ঠে সঙ্গীতপ্রেমীরা ঈশ্বরস্বর খুঁজে পান। ‘আশিকি ২’ (Aashiqui 2)-এর সেই বিখ্যাত গান দিয়ে যাঁর বলিউড যাত্রা চূড়ান্ত উচ্চতায় পৌঁছয়, তিনি আজকের প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। অথচ, মোহিত সুরির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সইয়ারা’ (Saiyaara)-তে অরিজিৎ কেবল একটিই গান গেয়েছেন। আর বাকি গানগুলির জন্য পরিচালক বেছে নিয়েছেন এক নবাগত গায়ক ফাহিম (Faheem Abdullah)।
আরও পড়ুন:Parineeti Chopra: পরিণীতির মুখে ‘সুখবর’-এর ইঙ্গিত! মা হতে চলেছেন অভিনেত্রী?
এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন পরিচালক মোহিত সুরি (Mohit Suri)। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মোহিত বলেন, “১৪ বছর আগে আমার এক ছবির গান গেয়েছিল অরিজিৎ (Arijit Singh)। আমি ওকে ভীষণ ভালোবাসি। ‘সইয়ারা’-তেও একটি গানে ওর কণ্ঠ ব্যবহার করেছি। কিন্তু সব ছবির জন্য একরকম কণ্ঠস্বর মানিয়ে যায় না।”
মোহিত জানান, ঠিক যেমনটা তিনি ‘আশিকি ২’-এর সময় করেছিলেন, তেমনই নতুন মুখ অহান পাণ্ডের (Ahaan Pandey) জন্যও চেয়েছিলেন এক নতুন কণ্ঠ। তাঁর কথায়, “যখন অরিজিৎকে (Arijit Singh) খুঁজছিলাম, তখন আমি কেকে স্যরকে ভালোবাসতাম। ইমরানের কণ্ঠ হয়ে উঠেছিলেন কেকে। আর আশিকি ২-এর সময় আমি নতুন কিছু খুঁজছিলাম পেয়েছিলাম অরিজিৎকে (Arijit Singh)। এবারও তাই করেছি।”
নতুন গায়ক ফাহিমকে নিয়ে মোহিত বলেন, “আমি সব সময় নতুন কণ্ঠের খোঁজে থাকি। অহানের জন্য ফাহিমের কণ্ঠ সবচেয়ে মানানসই লেগেছে। প্রাসঙ্গিক থাকতে গেলে নতুনত্বে ভরসা রাখতে হয়। না হলে অতীতেই আটকে যেতে হবে।” সংগীতপ্রেমীদের জন্য যদিও এ এক মিশ্র অনুভূতির মুহূর্ত অরিজিৎ-ভক্তরা খানিকটা হতাশ, তবে নতুন কণ্ঠ ফাহিমের আত্মপ্রকাশও কম গুরুত্বপূর্ণ নয়। ‘সইয়ারা’ তাই হয়ে উঠেছে নতুন আর পুরাতনের মেলবন্ধন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
