Sonakshi Sinha: সলমনের ট্যুর থেকে বাদ পড়ে নতুন গুঞ্জন! অন্তঃসত্ত্বা জল্পনায় ফের সোনাক্ষী সিন্‌হা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডের জনপ্রিয় জুটি সলমন খান এবং সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha)। ‘দাবাং’ ছবিতে তাঁদের রসায়ন এখনও দর্শকের মনে গেঁথে আছে। সেই থেকেই শুরু দুই তারকার বন্ধুত্ব, যা সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। দেশ-বিদেশে সলমন খানের যত অনুষ্ঠান, শো কিংবা ‘দাবাং ট্যুর’— প্রায় সব জায়গাতেই দেখা যায় সোনাক্ষীর উপস্থিতি। কিন্তু এবারের ‘এশিয়ান ট্যুর’-এর পোস্টারে দেখা গেল না তাঁকে। তাঁর জায়গায় এলেন তমান্না ভাটিয়া। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা— কী ঘটল হঠাৎ?

আরও পড়ুন:Prajapati 2: ‘ইংরেজির মতো নয় দেব আঙ্কল!’ প্রজাপতি ২ এর খুদে তারকা অনুমেঘার মিষ্টি স্বীকারোক্তি

নেটমাধ্যমে এখন গুঞ্জন, অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha) নাকি অন্তঃসত্ত্বা। সেই কারণেই নাকি তিনি সলমনের সঙ্গে এই সফরে যাচ্ছেন না। কেউ বলছেন, সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে অভিনেত্রী ক্রমাগত বালিশ দিয়ে পেট ঢেকে বসেছিলেন। কেউ বলছেন, বেশ কিছুদিন ধরে ঢিলেঢালা পোশাক পরছেন, যেন কিছু গোপন করতে চাইছেন। যদিও এই বিষয়ে সোনাক্ষী বা তাঁর স্বামী জ়াহির ইকবাল কেউই মুখ খোলেননি। গত বছরের ২৩ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha) ও জ়াহির। বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছিল। তখন নিজেই হেসে উড়িয়ে বলেছিলেন, “আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়েছি।” সেই সময়ও তিনি নেটিজেনদের মন্তব্যে বিরক্ত হয়ে জানিয়েছিলেন, “আমার চেহারা নিয়ে এত আলোচনা কেন?” তবু গুঞ্জন থামেনি।

এ বার আবারও একই পথে চলছে জল্পনা। কেউ কেউ দাবি করছেন, অভিনেত্রীর সাম্প্রতিক সামাজিক মাধ্যম পোস্টগুলিতেই নাকি ইঙ্গিত মেলে। হাসিমুখে থাকা ছবিতেও এক ধরনের সচেতন দূরত্ব লক্ষ্য করা গিয়েছে বলে মত নেটাগরিকদের। অন্য দিকে, সলমন খানের ‘এশিয়ান ট্যুর’ থেকে তাঁর নাম বাদ যাওয়া সেই ধারণাকে আরও জোরদার করছে। তবে সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha)-র ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি পুরোপুরি ব্যস্ত নিজের নতুন ছবির কাজে, আর সেজন্যই সফরে যেতে পারেননি। এখন প্রশ্ন একটাই— সত্যিই কি ব্যক্তিগত জীবনের কোনও নতুন অধ্যায় শুরু হতে চলেছে, নাকি এও কেবল গুঞ্জনের আরেক অধ্যায়? সময়ই বলবে। আপাতত, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha) নিজেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole