C.V. Ananda Bose: সুপ্রিম কোর্টের নির্দেশে নড়েচড়ে বসল রাজভবন, ছ’জন স্থায়ী VC কে বৈঠকে ডাকলেন রাজ্যপাল

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে পদক্ষেপ করল রাজভবন। আগামী সোমবার, ২৭ অক্টোবর, রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী VC (C.V. Ananda Bose)-কে বৈঠকে ডেকেছেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজভবন থেকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে সংশ্লিষ্ট উপাচার্যদের। এর মাধ্যমে রাজ্যপালের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করার প্রক্রিয়া শুরু হল বলে মনে করছে শিক্ষামহল।

আরও পড়ুন:Malaika Arora: বয়স নিয়ে নতুন বিতর্ক, পঞ্চাশে পা দিয়েও আলোচনার কেন্দ্রে মলাইকা

যে ছ’টি বিশ্ববিদ্যালয়ের VC (C.V. Ananda Bose)-কে বৈঠকে ডাকা হয়েছে তাঁরা হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিরঞ্জীব ভট্টাচার্য, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের আবু তালেব, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের চন্দ্রদীপা ঘোষ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আশিস ভট্টাচার্য এবং কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উদয় বন্দ্যোপাধ্যায়। ৯ অক্টোবর সুপ্রিম কোর্ট রাজ্যের এই ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে সবুজ সংকেত দিয়েছিল। যদিও শিক্ষা দফতরের দাবি ছিল, আদালতের রায়ে আটটি বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে উত্তরবঙ্গ ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ও ছিল।

সূত্রের দাবি, শুনানি শেষে রাজ্যপাল তথা আচার্যের আইনজীবী, অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণি ওই দুই বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তি জানান। রাজভবনের তরফে জানানো হয়েছে, বিকাশ ভবন থেকে পাঠানো ফাইলে উপাচার্যদের নাম উল্লেখ থাকায় তা ফেরত পাঠানো হয়েছে। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম ছিল, VC (C.V. Ananda Bose)-দের নাম উল্লেখ করা হয়নি, তাই সেই ফাইল গৃহীত হয়নি। অন্যদিকে, উপাচার্যদের দাবি, যত দিন দেরি হবে, বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের ক্ষতি বাড়বে। উদাহরণস্বরূপ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরের ২৪ তারিখে সমাবর্তন অনুষ্ঠান রয়েছে, কিন্তু স্থায়ী VC (C.V. Ananda Bose) না থাকায় প্রস্তুতি শুরুই করতে পারেননি কর্তৃপক্ষ।

ওয়েবকুপার প্রাক্তন সহ-সভাপতি সেলিম বক্স মণ্ডল বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের এত দিন পর রাজভবনের এই সাড়া প্রশংসনীয়, তবে আশাকরি আচার্য হিসেবে রাজ্যপাল এবার সত্যিই উচ্চশিক্ষার স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবেন।” রাজ্য সরকার ও রাজভবনের মধ্যে চলমান দ্বন্দ্ব মেটাতে আগামী ১০ নভেম্বর শীর্ষ আদালতের নির্দেশে নতুন বৈঠক হবে বলে জানা গিয়েছে। উচ্চশিক্ষা নিয়ে এই টানাপোড়েনে এবার নজর রাজ্যের স্থায়ী VC (C.V. Ananda Bose)-দের ভবিষ্যতের দিকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole