নিউজ পোল ব্যুরো: পরিচালক নিতেশ তিওয়ারি-র স্বপ্নের প্রোজেক্ট ‘রামায়ণ’ (Ramayan Movie) ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা। একদিকে রণবীর কাপুর-এর সংযত ও নিবিড় অভিনয়, অন্যদিকে যশ-এর তীব্র ও প্রভাবশালী স্ক্রিন প্রেজেন্স এই দ্বন্দ্বই ছবির মূল আকর্ষণ হতে চলেছে। বিশেষ করে ‘রাবণ’ চরিত্রে যশের রূপায়ণ যে গল্পকে অন্য মাত্রা দেবে, তা নিয়েই এখন দর্শকদের কৌতূহল তুঙ্গে।
আরও পড়ুন:Abhishek Banerjee : মোদী-শাহ নন! নির্বাচন কমিশনই বিজেপির আসল ‘ট্রাম্প কার্ড’, বললেন অভিষেক
পর্দায় তাঁরা একে অপরের ঘোরতর প্রতিপক্ষ একজন রাম, অন্যজন রাবণ। কিন্তু ক্যামেরার নেপথ্যে রণবীর কাপুর ও যশের সমীকরণ ঠিক কেমন? এই নিয়ে (Ramayan Movie) জল্পনার অবসান ঘটালেন স্বয়ং ‘কেজিএফ’ তারকা। যশের মতে, ‘রামায়ণ’-এর মতো এক মহাকাব্যিক প্রজেক্টে ব্যক্তিগত রসায়নের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এই কালজয়ী গল্পটিকে পর্দায় ফুটিয়ে তোলার দায়বদ্ধতা।
রণবীর কাপুরের অভিনয় দক্ষতার প্রশংসা করে যশ বলেন, “আমাদের মধ্যে মাত্র কয়েকবার দেখা হয়েছে ঠিকই, কিন্তু রণবীর একজন অসাধারণ অভিনেতা। আমার মনে হয়, আমাদের মধ্যে থাকা পারস্পরিক শ্রদ্ধাবোধই কাজের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে।” তিনি আরও যোগ করেন, যখন লক্ষ্য থাকে ‘রামায়ণ’ (Ramayan Movie) এর মতো বিশাল ও উচ্চাকাঙ্ক্ষী কিছু তৈরি করা, তখন ব্যক্তিগত রসায়নের চেয়ে টিম হিসেবে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়াই আসল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়।
পরিচালক নিতেশ তিওয়ারি-র ‘রামায়ণ’ (Ramayan Movie) এখন থেকেই আলোচনার কেন্দ্রে। বিশাল ক্যানভাসে তৈরি এই ছবিতে ‘রাবণ’ রূপে যশ-এর উপস্থিতি যে এক অন্য মাত্রা যোগ করবে, সে বিষয়ে নির্মাতার আস্থা স্পষ্ট। অন্যদিকে ‘রাম’ চরিত্রে রণবীর কাপুর-এর শান্ত অথচ গভীর অভিনয়— এই দুই ভিন্ন শক্তির সংঘর্ষই হয়ে উঠতে চলেছে ছবির সবচেয়ে বড় আকর্ষণ। ২০২৬-এর দিওয়ালিতে মুক্তির লক্ষ্যে এগোচ্ছে এই মেগা প্রোজেক্ট, যা ইতিমধ্যেই ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল উদ্যোগ হিসেবে নজর কেড়েছে। যশের সাম্প্রতিক মন্তব্যে সেই উত্তেজনা আরও তীব্র হয়েছে, এখন দেখার বড় পর্দায় এই মহাযুদ্ধ দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
