Adah Sharma: চোট পেয়েও শ্যুটিং চালিয়ে গেলেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদাহ!

পেজ 3 বিনোদন

নিউজপোল ব্যুরো: বলিউডে সাহসী এবং পরিশ্রমী অভিনেত্রীদের তালিকায় আদাহ শর্মা (Adah Sharma) এখন এক পরিচিত নাম। সম্প্রতি একটি অ্যাকশন থ্রিলার ছবির শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় গুরুতর আঘাত পেলেন তিনি। জানা গেছে, এক অ্যাকশন দৃশ্যের মহড়ার সময় তার নাকে প্রচণ্ড আঘাত লাগে। তবে এত বড় চোট পেয়েও শ্যুটিং থামাননি আদাহ। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরেই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান।

আরও পড়ুন:ELI Scheme: কর্মসংস্থানের রূপান্তর! কেন্দ্রের নতুন ELI প্রকল্পে হবে ৩.৫ কোটির বেশি চাকরি

‘কমান্ডো ২’ (Comando 2) এবং ‘কমান্ডো ৩’ (Comando 3)-এর পর আদাহ শর্মা (Adah Sharma) আবার ফিরছেন অ্যাকশন-হিরোইনের ভূমিকায়। নতুন সিনেমাটির নাম এখনও ঘোষণা হয়নি, তবে অ্যাকশন এবং থ্রিলার ঘরানার এই ছবিতে আদাহ থাকছেন একদম অন্যরকম ভাবে। চোট পাওয়া নিয়েই অভিনেত্রী বলেন, “যন্ত্রণা সাময়িক, কিন্তু সিনেমা সবসময় চলবে।” শ্যুটিংয়ের পরের দিন তা একটি রোম্যান্টিক মিউজিক ভিডিওর কাজ ছিল। অথচ সেখানেও তিনি অনুপস্থিত ছিলেন না। বরং বরফের প্যাক দিয়ে ফোলাভাব কমিয়ে, মেকআপের সাহায্যে দাগ ঢেকে শ্যুটিং সম্পূর্ণ করেন তিনি। এমন পেশাদার মনোভাব এবং প্রতিশ্রুতি সত্যিই প্রশংসার যোগ্য।

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) বা রীতা সানিয়ালের মতো চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আদাহ বলেন, “আমি খুবই সৌভাগ্যবান যে এত শক্তিশালী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি সবসময় চেষ্টা করি সেই চরিত্রগুলিকে আরও বাস্তব, আরও খাঁটি করে তুলতে।” সম্প্রতি এক সাক্ষাৎকারে আদাহ শর্মা (Adah Sharma) ব্যক্তিগত জীবনের একটি দিক নিয়েও খোলামেলা মন্তব্য করেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিবাহের সময় তার স্বপ্নের পোশাক কেমন হবে। উত্তরে আদাহ বলেন, “আমার স্বপ্নই হল বিয়ে না করে থাকা।”

তার মতে, পর্দায় এত জীবনের রূপ ইতিমধ্যেই দেখেছেন তিনি যে বাস্তবের বিবাহ তার জন্য বিশেষ কিছু আর নয়। এমনকি তিনি বলেন, “যদি আমি বিয়ে করে ফেলি, তাহলে আমি জীবনের সমস্ত আনন্দ হারিয়ে ফেলব।” আদাহ শর্মা যেন এক ব্যতিক্রমী তারকা যিনি শুধু পর্দার নয়, বাস্তব জীবনেরও ‘অ্যাকশন হিরোইন’। তার সাহস, পেশাদারিত্ব এবং নিজস্ব চিন্তাভাবনা তাকে আরও অনন্য করে তোলে বলিউডের সমসাময়িক নায়িকাদের মধ্যে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT