নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে কর্মসংস্থানের জোয়ার আনতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি অনুমোদন দিল ব এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ প্রকল্পকে (ELI Scheme)। এই প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের সর্বস্তরে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষতার উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
আরও পড়ুন:Jacqueline Fernandez: হাই কোর্টে খারিজ জ্যাকলিনের আর্জি, সুকেশ কাণ্ডে বাড়ল চাপ!
এই প্রকল্পের আওতায় আগামী দুই বছরে ৩.৫ কোটিরও বেশি নতুন চাকরির সুযোগ তৈরির লক্ষ্য স্থির করেছে সরকার। বিশেষত, প্রথমবারের মতো কাজ করা কর্মীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তাদের জন্য মাসিক ১৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, যা দুই কিস্তিতে প্রদান করা হবে। এর ফলে তারা শুধু অর্থনৈতিক স্বাধীনতাই নয়, বরং কাজের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসও অর্জন করতে পারবেন। ELI প্রকল্পের (ELI Scheme) অন্যতম উদ্দেশ্য হল উৎপাদন খাতে গুরুত্ব দিয়ে “মেক ইন ইন্ডিয়া” (Make in India) উদ্যোগকে আরও গতিশীল করা। শিল্প এবং পরিষেবা খাতে যারা নতুন করে যুক্ত হবেন, তাদের উৎসাহ দিতে এই প্রকল্পটি কার্যকর ভূমিকা নেবে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswini Baishnav) জানিয়েছেন, এই প্রকল্পের জন্য সরকার ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। এটি একযোগে বিভিন্ন মন্ত্রণালয়, রাজ্য সরকার ও শিল্প প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমেই গঠিত হয়েছে। প্রকল্পটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে বেকারত্ব হ্রাস, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা এই তিনটি লক্ষ্য পূরণ করা যায়। প্রসঙ্গত, 2024-25 অর্থবর্ষের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের বাস্তবায়ন দেশজুড়ে যুব সমাজের জন্য একটি আশার আলো হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
ELI প্রকল্প (ELI Scheme) দেশের যুবসমাজের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধুমাত্র চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নয়, বরং কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী শ্রমবাজার গড়ে তোলার রূপরেখা। নতুন কর্মীদের আর্থিক প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করে এবং শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে এই প্রকল্প কর্মসংস্থানের নতুন দরজা খুলে দেবে। সরকারের এই পরিকল্পনা দেশের বেকারত্ব সমস্যা মোকাবিলায় কার্যকর ভূমিকা নেবে বলেই আশা করা যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
