Operation Sindoor : একটি সীমান্ত, ৩ শত্রু, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানই ছিল না ভারতের একমাত্র প্রতিপক্ষ, জানালেন সেনাবাহিনীর উপ-প্রধান

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযান নিয়ে বড় প্রকাশ করেছেন। জানিয়েছেন ভারত-পাকিস্তানের ডিজিএমও (DGMO) পর্যায়ে আলোচনা এবং অপারেশন সিঁদুরের সময় চিন পাকিস্তানকে ভারতের গুরুত্বপূর্ণ সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। শুধু তাই নয় লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন পহেলগাঁও হামলার পর জবাব দেওয়ার সময় ভারত শুধু পাকিস্তানের সঙ্গে নয় আরও দুই প্রতিপক্ষের সঙ্গে লরাই করেছিল।

সেনাবাহিনীর উপ-প্রধান রাহুল আর সিং শুক্রবার বলেছেন যে পহেলগাঁওতে জঙ্গি হামলার হামলার পর মে মাসে সশস্ত্র বাহিনী যে অপারেশন সিঁদুর অভিযান শুরু করেছিল, সেই অপারেশনের সময় ভারত আরও দুটি প্রতিপক্ষ চিন ও তুরস্কের সঙ্গেও লড়াই করেছিল। কারণ সেই সময়ে চিন ও তুরস্ক পাকিস্তানকে সরাসরি সমর্থন করেছিল ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য। সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং (Deputy Chief of Army Staff Rahul R Singh) ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা সম্পর্কে একটি বিশদ বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, “আমাদের একটি সীমান্ত ছিল এবং দুটি প্রতিপক্ষ ছিল, আসলে তিনটি। পাকিস্তান সামনে ছিল। চিন সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছিল। পাকিস্তানের সঙ্গে থাকা ৮১ শতাংশ সামরিক সরঞ্জাম চিনা। চিন অন্যান্য অস্ত্রের বিরুদ্ধে তার অস্ত্র পরীক্ষা করতে সক্ষম, তাই এটি তাদের জন্য একটি লাইভ ল্যাবের মতো উপলব্ধ। তুরস্কও যে ধরণের সহায়তা করেছিল তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যখন ডিজিএমও-স্তরের আলোচনা চলছিল, তখন পাকিস্তান চিন থেকে আমাদের গুরুত্বপূর্ণ ভেক্টরগুলির লাইভ আপডেট পেয়েছিল। আমাদের একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।”

আরও পড়ুন: BJP National President: বিজেপি পেতে পারে প্রথম মহিলা সর্বভারতীয় সভাপতি, তালিকায় শীর্ষস্থানীয় ৩ নেত্রী

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)-এর দেওয়া তথ্য অনুসারে, ২০১৫ সাল থেকে চিন পাকিস্তানের কাছে ৮.২ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে, চিন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে স্থান পেয়েছে। এই রপ্তানির প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৩ শতাংশ পাকিস্তানে গিয়েছে যা ইসলামাবাদকে চিনের বৃহত্তম অস্ত্র আমদানি কারক হিসেবে সামনে এনেছে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে লড়তে ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক। অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযানের সময় ভারতের বিরুদ্ধে এরাই পাকিস্তানকে পিছন সহায়তা করেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT