নতুন রূপে উত্তরপ্রদেশ! কর্মীদের জন্য যোগীর যুগান্তকারী পদক্ষেপ — UPCOS-এর সূচনা

দেশ

নিউজ পোল ব্যুরো: উন্নয়নের দিক থেকে উত্তরপ্রদেশ ইতিমধ্যেই এক নতুন দিগন্তে পৌঁছেছে, আর সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তার নজর কর্মসংস্থান ও শ্রমিক কল্যাণে। রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীর মুখে হাসি ফোটাতে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে গঠিত হচ্ছে “উত্তরপ্রদেশ আউটসোর্স সার্ভিস কর্পোরেশন” (UPCOS) একটি নতুন দিশা, এক নতুন ভরসা।

আরও পড়ুন: Air India Controversy: আকাশপথে মৃত্যু আর মাটিতে লড়াই! ক্ষতিপূরণে ‘গতি’ নয়, ‘গড়িমসি’!

এই কর্পোরেশনের মূল লক্ষ্য রাজ্যের বেসরকারি আউটসোর্সিং খাতে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের ন্যায্য অধিকার, সামাজিক সুরক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে যারা শ্রম দিয়ে গড়েছেন বিভিন্ন পরিষেবা, কিন্তু থেকে গেছেন অধিকার থেকে বঞ্চিত তাদের জন্য “উত্তরপ্রদেশ আউটসোর্স সার্ভিস কর্পোরেশন” (UPCOS) হয়ে উঠতে চলেছে এক অভিভাবকসুলভ প্রতিষ্ঠান।সম্প্রতি মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কর্পোরেশনের গঠন অনুমোদিত হয়েছে। সেই বৈঠকে কর্পোরেশনের কাঠামো, কার্যপ্রণালী ও পরিচালনব্যবস্থার উপর বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কর্মীদের মাসিক পারিশ্রমিক নির্দিষ্টভাবে প্রতিমাসের ৫ তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

এছাড়াও, কর্মীরা পাবেন ইপিএফ (EPF), ইএসআইসি (ESIC) সহ যাবতীয় সামাজিক সুরক্ষার সুবিধা। আর কোনও কর্মীকে যদি সঠিক কারণ ছাড়াই বরখাস্ত করা হয়, তাহলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।”উত্তরপ্রদেশ আউটসোর্স সার্ভিস কর্পোরেশন” (UPCOS)-এর নজর থাকবে যাতে জেলা স্তর পর্যন্ত প্রতিটি কর্মীর সুরক্ষা ও অধিকার বজায় থাকে। এই উদ্যোগ শুধুমাত্র প্রশাসনিক স্বচ্ছতাই আনবে না, বরং রাজ্যের কোটি কোটি কর্মীর জীবনে বয়ে আনবে নতুন আশার আলো। “উত্তরপ্রদেশ আউটসোর্স সার্ভিস কর্পোরেশন” হবে সেই মঞ্চ, যেখানে প্রতিটি শ্রমিক নিজের মর্যাদা ও ভবিষ্যৎ নিয়ে গর্ব করতে পারবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT