Mallikarjun Kharge: ‘পাঁচ বছর ঘাম, কিন্তু মিষ্টি খেল অন্য কেউ!’ খাড়গের কথায় ঘুরল কর্নাটকের মুখ্যমন্ত্রী বিতর্কের মোড়?

দেশ

নিউজ পোল ব্যুরো: ক্ষমতা মানেই লোভ নয়, কর্তব্য! এই বার্তা দিতে গিয়ে নিজের জীবনের চাপা ক্ষোভ নিয়ে যেন নিজেই মুখ খুলে ফেললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। কর্নাটকের (Karnataka) রাজনীতিতে যখন মুখ্যমন্ত্রী পদ নিয়ে আবারও সিদ্দারামাইয়া (Siddaramaiah) বনাম ডি কে শিবকুমার (Dk Shivkumar) দ্বন্দ্ব তুঙ্গে, তখন খাড়গের (Mallikarjun Kharge) বক্তব্য যেন অতীতকে টেনে এনে বর্তমান পরিস্থিতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

আরও পড়ুন: Operation Sindoor: অপারেশন সিঁদুর নিয়ে সংসদে চড়ছে উত্তাপ, সন্ত্রাসে পাকিস্তানের মুখোশ খুলল ভারত! মঞ্চে মোদী-রাজনাথ-অভিষেক

সম্প্রতি বেঙ্গালুরুর বিজয়পুরে (Vijaypur) এক অনুষ্ঠানে খাড়গে (Mallikarjun Kharge) বলেন, “আমি পাঁচ বছর বিরোধী দলনেতা হিসেবে লড়াই করেছি, মানুষকে পাশে নিয়ে দলকে ক্ষমতায় এনেছি। কিন্তু যখন পুরস্কারের সময় এল, তখন সেই পদ দেওয়া হল এসএম কৃষ্ণকে, যিনি মাত্র ৪ মাস আগেই কংগ্রেসে (Congress) এসেছিলেন।” খাড়গের কণ্ঠে তীব্র হতাশা। তার কথায়, হাইকমান্ডের সেই সিদ্ধান্ত তাকে ভীষণভাবে আঘাত করেছিল।

তবু সেখানেই থেমে থাকেননি। নিজেকে শক্ত করে, রাজনৈতিক জীবন চালিয়ে গিয়েছেন সোজা রাস্তায়। বলেন, “আমি লোভ করিনি। বরং দায়িত্ব পালন করে গেছি। ফলে ক্ষমতা নিজেই আমার কাছে এসেছে।” এই বক্তব্য কেবল একটি স্মৃতিচারণ নয়, বরং রাজনৈতিক বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শিবকুমার বনাম সিদ্দারামাইয়ার টানাপোড়েনের মাঝে খাড়গের এই বক্তব্য যেন ইঙ্গিত করছে ক্ষমতা চাইলে নয়, দায়িত্ব নিলেই তা আসে।

সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক বিচক্ষণতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী না হওয়ার যন্ত্রণা আজও গলার কাঁটা হয়ে রয়ে গেছে খাড়গের কাছে। তার এই খোলামেলা স্বীকারোক্তি শুধু ইতিহাস নয়, হয়তো কংগ্রেসের আগামী দিনের পথনির্দেশও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT