নিউজ পোল ব্যুরো: কাশ্মীরের (Kashmir) রক্তাক্ত প্রান্তর থেকে শুরু, এবার সরাসরি দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চে সংসদে। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), ভারতের সাহসী জঙ্গি-বিরোধী অভিযানের সেই গর্বগাথা নিয়ে আজ থেকে শুরু হচ্ছে জোরালো আলোচনা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) নেতৃত্বে এই বিতর্কের সূচনা হলেও, এদিন বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সম্ভাব্য অংশগ্রহণ এই বিতর্ককে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে।
২২ এপ্রিল, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারান ২২ জন নিরীহ নাগরিক। তদন্তে উঠে আসে পাকিস্তান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীর জড়িত থাকার প্রমাণ। আর তার প্রত্যুত্তরে ৭ মে মধ্যরাতে ভারতীয় সেনা চালায় নজিরবিহীন অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও সীমান্তবর্তী এলাকায় একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে সেনা, যার মাধ্যমে গোটা বিশ্ব দেখেছে ভারতের জবাবদিহির কৌশল।
এই অপারেশনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে কেন্দ্র গঠন করে সর্বদলীয় প্রতিনিধিদল। তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে সেই দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এশিয়ার একাধিক দেশে ঘুরে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। আজকের লোকসভা বিতর্কে তার বাংলা ভাষণে অংশ নেওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদ জানাতেই এবার অভিষেক সংসদে মাতৃভাষায় মুখ খুলবেন।
অন্যদিকে, INDIA জোটও সোমবার সকালে বিশেষ বৈঠকে বসছে, যাতে ঠিক হবে সরকারের বিরুদ্ধে তাদের কৌশলগত অবস্থান। ‘অপারেশন সিঁদুর’- (Operation Sindoor) এর নামেই যেমন রয়েছে আগুনের রং, তেমনই এই বিতর্কও হতে চলেছে রক্তগরম, কৌশল ও কূটনীতির মিশেলে পরিপূর্ণ। সেনার সাহসিকতার গল্প এবার পৌঁছচ্ছে সংসদের অন্দরে। এই আলোচনা শুধু প্রতিক্রিয়াই নয়, আগামী নির্বাচনের দিক-নির্দেশও দিতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
