Amit Shah: সংবিধান সংশোধনের ছুতোয় ‘সুপার এমার্জেন্সি’র অভিযোগ, লোকসভায় শাহের বিতর্কিত বিল পেশ, তীব্র প্রতিক্রিয়া বিরোধীদের

দেশ

নিউজ পোল ব্যুরো: গুরুতর অপরাধে অভিযুক্ত রাষ্ট্রনায়কদের সাংবিধানিক রক্ষাকবচ কেড়ে নিতে উদ্যোগী কেন্দ্র। বুধবার (Wednesday) লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) পেশ করলেন একাধিক গুরুত্বপূর্ণ বিল, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীরা যদি কোনও গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে ৩০ দিনের বেশি জেলবন্দি থাকেন, তবে তাকে স্বপদ থেকে অপসারণের বিধান। এই বিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সংসদ। বিরোধীদের দাবি, এই বিলের আড়ালে কার্যত বিরোধী সরকারগুলিকে ভাঙার ষড়যন্ত্র করছে কেন্দ্র।

আরও পড়ুন: Bill To Remove PM-Chief Ministers: ৩০ দিনের জেলে বাদ মন্ত্রিত্ব বিল নিয়ে সরব মমতা, কেন্দ্রকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

লোকসভায় এদিন তিনটি বিল পেশ করেন শাহ (Amit Shah)—কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল, সংবিধান (১৩০তম সংশোধনী) বিল ও জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুনর্বিন্যাস (সংশোধনী) বিল। সরকার দাবি করছে, এগুলির মাধ্যমে দুর্নীতিগ্রস্ত বা অপরাধে জড়িত শাসকদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া যাবে। তবে বিরোধীদের মতে, এটি সংবিধান ও গণতন্ত্রের আত্মাকে আঘাত করার সমান। বিল পেশ হতেই তীব্র প্রতিবাদে ফেটে পড়েন কংগ্রেস (, তৃণমূল (TMC) , ডিএমকে-সহ ইন্ডিয়া জোটের সাংসদরা। তৃণমূল সাংসদরা ওয়েলে নেমে বিলের কপি ছিঁড়ে ফেলেন, কেউ কেউ তা ছুড়ে দেন শাহের (Amit Shah) দিকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অধিবেশন মুলতুবি রাখতে বাধ্য হন স্পিকার।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তীব্র প্রতিক্রিয়া, ‘‘এই বিল আসলে এক নতুন ‘সুপার এমার্জেন্সি’র সূচনা। মোদী (Narendra Modi) সরকার গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চাইছে। সংবিধানকে কার্যত অকার্যকর করে তোলার এই প্রয়াস ইতিহাস মনে রাখবে।’’রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ২০২৪ পরবর্তী নতুন বাস্তবতায় বিরোধী রাজনীতিকে কোণঠাসা করতেই কেন্দ্রের এই উদ্যোগ। তবে এভাবে সংবিধান বদলের প্রয়াস গণতন্ত্রকে কোথায় নিয়ে যাবে, তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole