Swara Bhaskar: ‘সব মানুষই উভকামী!’ ডিম্পলকে নিয়ে স্বরার মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar) ফের একবার বিতর্কের কেন্দ্রে। কারণ, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন “প্রত্যেক মানুষই উভকামী”। তিনি আরও বলেন তাঁর বিশেষ পছন্দ অখিলেশ যাদবের (Akhilesh Yadav) স্ত্রী ও সাংসদ ডিম্পল যাদব (Dimple Yadav)-কে। এই মন্তব্যের পর থেকে বিতর্ক আরও তীব্র হয়েছে। তাঁর বক্তব্যে তোলপাড় নেটদুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:Bill To Remove PM-Chief Ministers: ৩০ দিনের জেলে বাদ মন্ত্রিত্ব বিল নিয়ে সরব মমতা, কেন্দ্রকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

স্বরা (Swara Bhaskar) বলেন, নারী শুধুমাত্র পুরুষকে, কিংবা পুরুষ কেবলমাত্র নারীকেই পছন্দ করে এ ধারণা বাস্তব নয়। মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উভয় লিঙ্গের প্রতি আকর্ষণ কাজ করতে পারে। তবে সমাজ ও প্রচলিত আদর্শের কারণে মানুষ নিজেদের সেই অনুভূতি স্বীকার করে না। অভিনেত্রীর কথায়, “মানুষকে যদি নিজেদের মতো করে বাঁচতে দেওয়া হয়, তবে দেখা যাবে প্রত্যেকেই উভকামী।” এই সাক্ষাৎকারে স্বরার পাশে বসেছিলেন তাঁর স্বামী ও সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। কিন্তু কোনও রাখঢাক না করেই তিনি জানালেন, তাঁর বিশেষ পছন্দ অখিলেশ যাদবের স্ত্রী ও সাংসদ ডিম্পল যাদব (Dimple Yadav)। এই মন্তব্যের পর থেকে বিতর্ক আরও তীব্র হয়েছে। এমনকি অনেকেই খোঁচা দিয়ে বলেছেন, স্বরার মন্তব্যে ফাহাদের রাজনৈতিক কর্মজীবনে প্রভাব পড়তে পারে।

এর আগেও একাধিক ইস্যুতে নিজের স্পষ্ট মতামত দেওয়ার জন্য আলোচনায় ও সমালোচনায় ছিলেন স্বরা। তাঁর দাবি, এই খোলামেলা মন্তব্য ও লাগামছাড়া মন্তব্যের কারণেই বলিউডে আগের মতো কাজের সুযোগ পান না তিনি। কিন্তু তবুও চুপ করে থাকতে রাজি নন অভিনেত্রী। যৌনতা প্রসঙ্গে নিজের মতামত দিতে গিয়ে স্বরা বলেন, “বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণকে সমাজ আদর্শ হিসেবে মান্যতা দেয় শুধুমাত্র বংশবিস্তারের কারণে। এই ছক ভেঙেই মানুষকে বোঝা উচিত, যৌনতা আসলে একান্ত ব্যক্তিগত অনুভূতি।”

তবে এই মন্তব্যের জেরেই ফের সমালোচনার মুখে পড়েছেন স্বরা। অনেক নেটাগরিক তাঁকে একেবারে ‘নিষিদ্ধ’ করার দাবি তুলেছেন। কেউ কেউ বলছেন, এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি তৈরি করছে। অন্যদিকে, একাংশ আবার স্বরার বক্তব্যকে রসিকতা হিসেবে নিয়েছেন। উল্লেখ্য, স্বরা ভাস্কর (Swara Bhaskar) বহুবার রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মুখ খুলে শিরোনামে এসেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে অখিলেশ যাদবের স্ত্রীর প্রতি তাঁর ‘পছন্দের’ মন্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক ও চলচ্চিত্র জগতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole