Shah Rukh- Deepika: শাহরুখ–দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে(Shah Rukh- Deepika) ঘিরে ফের এক বিতর্কের ঝড় উঠল। রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা কীর্তি সিং তাদের নাম উল্লেখ করে হুন্ডাই সংস্থার আরও ছ’জন উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে এক এফআইআর দায়ের করেছেন। অভিযোগের মূল কারণ ২০২২ সালের জুন মাসে কেনা তার হুন্ডাই আলকাজার এসইউভি। গাড়িটি কেনার কয়েক মাসের মধ্যেই নানা গুরুতর প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে।

আরও পড়ুন: Suhana Khan: সালমনের ভাইপোর সঙ্গে পার্টিতে নাচে মত্ত সুহানা, অগস্ত্য কি তবে অতীত?

বহুবার ডিলারশিপ ও সংস্থার সঙ্গে যোগাযোগ করেও সমাধান মেলেনি বলে দাবি করেছেন অভিযোগকারী।এই পরিস্থিতিতে কীর্তি সিং প্রতারণার মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, কোম্পানি ইচ্ছাকৃতভাবে ত্রুটিপূর্ণ গাড়ি বাজারে এনেছে, আর সেই গাড়ির প্রচারে ব্যবহার করা হয়েছে বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে। জনপ্রিয় এই দুই তারকা গাড়িটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপন করেছেন। ফলে তারা ক্রেতাদের বিভ্রান্ত করেছেন বলে দাবি উঠেছে।

ঘটনাটি সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে সেলিব্রিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের দায়িত্ব নিয়ে জাতীয় বিতর্ক। দেশে অনেক দিন ধরেই প্রশ্ন উঠছে কোনও পণ্যে ত্রুটি ধরা পড়লে, অথবা বিজ্ঞাপন ভুয়ো প্রমাণিত হলে, কেবল সংস্থা নয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডরদেরও কি আইনি জবাবদিহি করতে হবে? গত বছর ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল, সেলিব্রিটিরা যদি বিভ্রান্তিকর প্রচারে অংশ নেন, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব।এই প্রেক্ষাপটে শাহরুখ ও দীপিকার (Shah Rukh- Deepika) নাম এফআইআরে উঠে আসা নিঃসন্দেহে বড় ঘটনা। কারণ তারা দু’জনই দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনের জগতে সবচেয়ে চাহিদাসম্পন্ন মুখ। তাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে বহু সংস্থা ক্রেতাদের আকৃষ্ট করে থাকে। কিন্তু এখন প্রশ্ন উঠছে , শুধুমাত্র চুক্তির টাকার জন্য যে কোনও পণ্যের প্রচারে সায় দেওয়া কতটা যুক্তিযুক্ত?

ইদানীং বলিউড ও টলিউডের (Bollywood & Tollywood) অনেক তারকাই নেশাজাতীয় দ্রব্য বা স্বাস্থ্যহানিকর পণ্যের বিজ্ঞাপন থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। তবুও লাভজনক চুক্তির টানে বহু তারকা এখনও নানা ব্র্যান্ডের প্রচারে যুক্ত হচ্ছেন। ফলে, প্রতিটি ঘটনার পরই বাড়ছে বিতর্ক।ভরতপুরের এই মামলার রায় কী দাঁড়ায়, তা এখনই বলা কঠিন। তবে এতে নিঃসন্দেহে সেলিব্রিটি ও বিজ্ঞাপন শিল্পের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্নের জন্ম হল। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের (ShahRukhKhan-DeepikaPadukone) মতো তারকারা এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole