নিউজ পোল ব্যুরো: বলিউড ছেড়ে আধ্যাত্মিকতার পথে গ্রেসি সিংয়ের (Gracey Singh) জীবন এখন সম্পূর্ণ অন্য পথে। একসময় ছিলেন বলিউডের ‘পরমা-সুন্দরী’। তাঁর মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ে বহু দর্শক ছিলেন মুগ্ধ। ‘লগান’ (Lagaan) ছবিতে আমির খানের বিপরীতে গৌরীর চরিত্রে প্রথম পরিচিতি, এরপর ‘মুন্না ভাই এমবিবিএস’ (Munna bhai MBBS)-এ সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সঙ্গে ডা. সুমনের চরিত্রে অভিনয় সব মিলিয়ে গ্রেসি সিং হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ।
আরও পড়ুন:IBPS PO 2025: কানাড়া থেকে বরোদা, কোন ব্যাংকে কত পদ?
২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বলিউডে গ্রেসির উত্থান ছিল নজরকাড়া। ‘আরমান’, ‘গঙ্গাজল’ (Gangajal), ‘মিলতে হ্যায় চান্স বাই চান্স’, ‘মুসকান’ (Muskaan)-এর মতো ছবিতে কাজ করে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করে নিচ্ছিলেন তিনি। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায় একটি ভুল সিদ্ধান্তে। ২০০৮ সালে ‘দেশদ্রোহী’ ছবিতে অভিনয় করাই তাঁর ক্যারিয়ারে মোড় ঘোরানো মুহূর্ত হয়ে দাঁড়ায়। সমালোচিত এই ছবির (Lagaan) পরে হঠাৎ করেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন গ্রেসি।
২০১৩ সালে বলিউডকে (Lagaan) একপ্রকার বিদায় জানিয়ে যোগ দেন ব্রহ্মকুমারীতে। আধ্যাত্মিকতার পথ বেছে নিয়ে নিজেকে সমাজসেবায় নিয়োজিত করেন তিনি। অভিনয়ের ঝলমলে দুনিয়া ছেড়ে একেবারে অন্য পথে জীবনকে ঘুরিয়ে নেন এই অভিনেত্রী।
বর্তমানে সাদামাটা পোশাকে, শান্ত মুখে, গ্রেসি সিং এখন ব্রহ্মকুমারী আন্দোলনের একজন সক্রিয় সদস্য। নিঃশব্দে কাজ করে চলেছেন সমাজের সেবায়। ব্যক্তিগত জীবনেও তিনি স্বাধীন আজও সিঙ্গল, নিজের মত করে জীবনযাপন করছেন। শ্রুতিমধুর অভিনয় ও নৃত্যগুণে যাঁর উত্থান হয়েছিল চূড়ান্তে, তিনিই আজ জনপ্রিয়তা আর সাফল্য ছেড়ে খুঁজে নিয়েছেন শান্তি আর আত্মিক মুক্তি। জীবন তাঁকে ভেঙেছে, আবার গড়েও তুলেছে নতুন রূপে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
