Rupanjana Mitra: বয়সে ছোট হলেও সংসারে ‘বিগ বি’ রাতুল! স্বামীর জন্মদিনে রোম্যান্টিক বার্তা রূপাঞ্জনা-র

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: শনিবার সকাল থেকেই আনন্দে ভাসছেন অভিনেত্রী রূপাঞ্জনা (Rupanjana Mitra)। কারণ একটাই অমিতাভ বচ্চনের জন্মদিনের দিনেই জন্মেছেন তাঁর স্বামী রাতুল মুখোপাধ্যায়। তাই এক দিনে দুই ‘বিগ বি’ একজন বলিউডের, আর অন্যজন রূপাঞ্জনার (Rupanjana Mitra)-র জীবনের। আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী জানালেন, “বয়সে ছোট বলে নয়, আমি ওকে রোজই আদর করি। আজ জন্মদিন বলে একটু বেশি করব।”

আরও পড়ুন:Hardik Pandya: মাহিকার সঙ্গে সমুদ্রসৈকতে অন্তরঙ্গ হার্দিক! ‘সাধারণ মেয়ে’ হয়ে নাতাশার নীরব প্রতিক্রিয়া ভাইরাল

জন্মদিনের আগের রাতে কেক কাটা হয়নি, কারণ শুটিং শেষ হওয়ার সময় দোকান বন্ধ হয়ে গিয়েছিল। তাই শেষ পর্যন্ত শনপাপড়ি খেয়ে মিষ্টিমুখ করেছেন তাঁরা। “ও তাতেই খুশি ছিল,” হাসতে হাসতে বললেন রূপাঞ্জনা (Rupanjana Mitra)। সকাল থেকেই রাতুলের মা রান্নাঘরে ব্যস্ত, আর রূপাঞ্জনা ছুটছেন শুটিং সেটে। সন্ধ্যায় দুই পরিবার মিলে ছোটখাটো উদ্‌যাপনের পরিকল্পনা।

রাতুলের সঙ্গে রূপাঞ্জনার সাত বছরের একত্রবাস, আর আগামী এপ্রিলে বিয়ের বয়স হবে দুই। বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলতেই অভিনেত্রীর জবাব, “এখন আর কেউ এসব নিয়ে ভাবে না। বন্ধুত্বই সম্পর্কের স্থায়িত্বের আসল চাবিকাঠি।” রূপাঞ্জনা (Rupanjana Mitra) জানান, রাতুল কেবল স্বামীই নন, বরং পরিবারের স্তম্ভের মতো। দুই পরিবারের বড়দের দেখভালের জন্য নিজেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছেন তিনি। রূপাঞ্জনা অসুস্থ হলে ওষুধ থেকে শুরু করে বিশ্রাম সব দায়িত্ব নিজে পালন করেন রাতুল।

অভিনেত্রীর কথায়, “ও বয়সে ছোট হলেও মানসিক ভাবে অনেক পরিণত। সংসারের প্রতিটি বড় সিদ্ধান্ত রাতুলই নেয়। তাই আমি ওকে বলি আমাদের সংসারের ‘বিগ বি’।” হাসতে হাসতেই আরও যোগ করলেন, “ভালবাসা বয়স মানে না। আর আমাদের সম্পর্কের সৌন্দর্যই এই বোঝাপড়া।”রূপাঞ্জনা (Rupanjana Mitra)-র মতে, সম্পর্ক টিকে থাকার রহস্য হল সম্মান আর হাসিখুশি থাকা। “ও আমার বন্ধু, সঙ্গী, আর একেবারে নিজের মানুষ,” বলেই যেন মিষ্টি হাসিতে ভরে ওঠে তাঁর গলা। আজ রাতুলের জন্মদিনে সেই হাসিতেই মিশে থাকল রূপাঞ্জনা (Rupanjana Mitra)-র অগাধ ভালবাসার সুর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole