Sarkar 4| আসছে ‘সরকার ৪’, বড় ঘোষণা পরিচালক রামগোপাল ভার্মার

পেজ 3 বিনোদন

নিউজপোল বাংলা: ‘সরকার’ বলিউড ছবি আজও বলিউড ইতিহাসে মাইলফলক। মূল চরিত্রে অমিতাভ বচ্চন। সেই ছবির সিকোয়েল আবার ফিরছে বড় পর্দায়। সত্যি কি?

হ্যাঁ সত্যি! তাই জানিয়েছেন স্বয়ং পরিচালক রামগোপাল ভার্মা (Ramgopal Verma)।

Ram Gopal Varma ने 'सरकार 4' पर लगाई मुहर, क्या अमिताभ बच्चन होंगे फिल्म का  हिस्सा? - ram gopal varma confirms sarkar 4 shooting begins with next month  gives update on syndicate

২০০৫ সালে ‘সরকার’ (Sarkar) ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তি পায়। ছবিটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। এরপর আসে ‘সরকার রাজ’ (২০০৮) এবং পরে ‘সরকার ৩’ (২০১৭)।

এবার পরিচালক রাম গোপাল ভার্মা ঘোষণা করেছেন যে তিনি ‘সরকার ৪’ (Sarkar 4) তৈরি করছেন। বহু বছর পর এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ছবির শুটিং ২০২৬ সালের মে মাস থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে।

আগের ছবিগুলোর মতোই এই ছবিতেও অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে। অর্থাৎ অমিতাভ বচ্চন আবারও জোরদার রাজনৈতিক ব্যক্তিত্ব সুবাশ নাগরের চরিত্রে ফিরবেন এবং অভিষেক বচ্চন অভিনয় করবেন শঙ্কর নাগরের ভূমিকার।

অভিষেক বচ্চনের চরিত্র শঙ্কর নাগরের সম্ভাব্য প্রত্যাবর্তন। কারণ আগের ছবিতে এই চরিত্রের মৃত্যু দেখানো হয়েছিল। নতুন রূপে হয়তো কাউকে দেখা যাবে এই চরিত্রে।