Mimi Chakraborty : বনগাঁর অনুষ্ঠানে হেনস্তার অভিযোগ মিমি চক্রবর্তীর, ইনস্টাগ্রামে বিস্ফোরক পোস্টের পর শুরু পুলিশি তদন্ত

পেজ 3 বিনোদন রাজ্য

নিউজ পোল ব্যুরো: টলিউডে একের পর এক শিল্পী হেনস্তার অভিযোগে সরব হচ্ছেন। লগ্নজিতা চক্রবর্তী ও স্নিগ্ধজিৎ ভৌমিকের পর এবার সেই তালিকায় যুক্ত হল জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিযোগ, বনগাঁয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে চরম অপমান ও হেনস্তার মুখে পড়তে হয়েছে তাকে। গোটা ঘটনার কথা নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ্যে এনেছেন মিমি (Mimi Chakraborty)। পাশাপাশি বনগাঁ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি রবিবার রাতের। বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মিমি চক্রবর্তীর। জানা গিয়েছে, বিভিন্ন কারণে অনুষ্ঠানস্থলে পৌঁছতে তার প্রায় এক ঘণ্টা দেরি হয়। এরপর মেকআপ ও প্রস্তুতি সেরে তিনি মঞ্চে ওঠেন। উপস্থিত দর্শকদের মধ্যে তখন প্রবল উৎসাহ—অনেকে ছবি তুলতে, আবার অনেকে তার পারফরম্যান্স দেখতে অপেক্ষা করছিলেন।

আরও পড়ুন : Kedarnath Badrinath Temple : কেদারনাথ–বদ্রীনাথে শুধুই হিন্দু দর্শনার্থী! অ-হিন্দু প্রবেশে নিষেধাজ্ঞার পথে মন্দির কর্তৃপক্ষ

অভিযোগ, পারফরম্যান্স চলাকালীন আচমকাই আয়োজক সংস্থার কয়েকজন সদস্য মিমিকে (Mimi Chakraborty) জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেন। দেরিতে কেন এসেছেন, সেই প্রশ্ন তুলে তাকে আর অনুষ্ঠান চালিয়ে যেতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, অভিনেত্রীর দাবি, যাঁরা তাঁর সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কোনও পূর্ব সতর্কতা বা আলোচনা ছাড়াই এমন আচরণ করা হয়েছে বলে অভিযোগ। ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) স্পষ্ট ভাষায় লেখেন, মঞ্চে কোনও শিল্পীর সঙ্গে এমন অসম্মানজনক আচরণ কখনওই মেনে নেওয়া যায় না। এখন চুপ করে থাকলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলেই তার মত। তাই প্রতিবাদ জানানো জরুরি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে উদ্যোক্তা ক্লাবের কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, মিমিকে (Mimi Chakraborty) ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়নি। প্রশাসনের নির্ধারিত সময় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রাত বারোটায় অনুষ্ঠান শেষ করতে বাধ্য হয়েছিলেন তারা। তাদের দাবি, অনুষ্ঠান বন্ধের ঘোষণাকে অভিনেত্রী অসম্মান বলে মনে করতেই পারেন, তবে তাকে সসম্মানেই বিদায় জানানো হয়েছে। তবে অন্য একটি অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, তনয় শাস্ত্রী নামে নয়া গোপাল গুঞ্জ যুব সংঘের এক সদস্যই নাকি মিমিকে মঞ্চ থেকে নামিয়ে দেন। যদিও পুলিশ এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত চলছে।