নিউজ পোল ব্যুরো: দিল্লির লালকেল্লার অদূরে ভয়াবহ বিস্ফোরণে স্তব্ধ দেশ। ব্যস্ত সন্ধ্যায় রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এখনও পর্যন্ত সরকারি হিসেবে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। আহত বহু। বিস্ফোরণে ছিঁড়ে দু’ভাগ হয়ে যাওয়া ওই আই২০ গাড়িটি ঘটনার তিন ঘণ্টা আগে থেকেই লালকেল্লার কাছে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে মাত্র কয়েক মিনিট এগোতেই বিস্ফোরণ ঘটে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এত সংবেদনশীল অঞ্চলে কী করে নিরাপত্তার এমন ফাঁক রইল?
আরও পড়ুন:Amitabh Bachchan: জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী! পুরনো দিনের গল্পে ফিরলেন তিনি
ঘটনার পর থেকেই শোক ও ক্ষোভে উত্তাল সোশ্যাল মিডিয়া। বলিউডের বহু তারকা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি সরব হয়েছেন রবীনা টন্ডন (Rabina Tandon)। তিনি লিখেছেন, “দিল্লিতে এমন হৃদয়বিদারক ঘটনায় যে পরিবারগুলি তাঁদের প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। ভয়াবহ একটি দিন।” শুধু শোকই নয়, নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতাকে নিয়েও প্রশ্ন তুলেছেন রবীনা টন্ডন (Rabina Tandon)। তাঁর বার্তায় স্পষ্ট হতাশা ও ক্ষোভ। এদিকে সোনু সুদ মানুষকে পরস্পরের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। শান্তি বজায় রাখুন।” রণবীর কপূরের দিদি ঋদ্ধিমা কপূরও ক্ষোভ উগরে দিয়ে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর কথায়, “এই ঘটনা মেনে নেওয়া যায় না। যে পরিবারগুলি প্রিয়জন হারাল, তাঁদের প্রতি গভীর সমবেদনা। দোষীরা যেন নির্দয় শাস্তি পান।”
সিদ্ধার্থ মলহোত্র, নেহা শর্মা ও বিনীত কুমার সিংহও দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচিত বার্তা রবীনা টন্ডন (Rabina Tandon)-এর, যিনি বারবার প্রশ্ন তুলেছেন— রাজধানীর সেনসিটিভ জোনে নিরাপত্তা ব্যবস্থা কোথায়? সূত্রে জানা যাচ্ছে, বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটির নম্বরপ্লেট হরিয়ানার। রেজিস্ট্রেশন রয়েছে মহম্মদ সলমন নামে এক ব্যক্তির নামে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সলমন দাবি করেছেন, তিনি নাকি বহুদিন আগেই গাড়িটি অন্যের হাতে বিক্রি করেছেন। এখন তদন্তকারীরা গাড়িটির মালিকানা, চলাচলের পথ এবং বিস্ফোরকের উৎসের খোঁজে তৎপর। দেশ যখন শোক আর আতঙ্কে আচ্ছন্ন, তখনও রবীনা টন্ডন (Rabina Tandon)-এর কড়া অবস্থান একটাই বার্তা দিচ্ছে দোষীদের শাস্তি ছাড়া শান্তি নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
