তৃণমূলের পর এবার বিজেপি! রাজ্যসভা উপনির্বাচনে কোয়েলকে ঘিরে জোর চর্চা

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: জল্পনাকে সত্যি করে পাঁচ মাসেই রদবদল কোয়েল মল্লিকের। গত ৫ ই অক্টোবর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন কোয়েল মল্লিক। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কোয়েল মল্লিককে রাজ্যসভায় প্রার্থী করেছিল তৃণমূল। ৬ এপ্রিল সাংসদ হিসেবে শপথ নেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই পদ থেকে সরে দাঁড়ান কোয়েল। গত ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন তিনি।

আরও দেখুন:-পাঁচবার ব্যর্থ হয়েও থামেননি, ষষ্ঠ চেষ্টায় UPSC-তে বাজিমাত মনস্বীর

ইস্তফার পরই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েলের সাক্ষাৎ হয়। সেই সাক্ষাৎ ঘিরে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা আরও তীব্র হয়েছিল। যদিও সেই সময় কোয়েলের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

রাজ্যসভার ফাঁকা আসনে উপনির্বাচন ঘোষণার পর বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কোয়েলের নাম সামনে আসায় সেই জল্পনাই আরও জোরালো হয়েছে। ফলে ৫ অক্টোবর কোয়েল মল্লিক বিজেপির হয়ে মনোনয়ন জমা দেন কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।