বামেদের আইনজীবী সেলের উপর হামলার অভিযোগ, শামিমের পাশে মমতা

নিউজপোল ব্যুরো:বামপন্থী আইনজীবী সেলের সদস্য এবং পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য শামিম আহমেদের উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় শামিমের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে পোস্ট করে আইনজীবীদের নিরাপত্তা এবং রাজ্যে আইনের শাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সবং থানার কাছে শামিম আহমেদের উপর হামলা চালানো […]

Continue Reading

তৃণমূলের পর এবার বিজেপি! রাজ্যসভা উপনির্বাচনে কোয়েলকে ঘিরে জোর চর্চা

নিউজপোল ব্যুরো: জল্পনাকে সত্যি করে পাঁচ মাসেই রদবদল কোয়েল মল্লিকের। গত ৫ ই অক্টোবর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন কোয়েল মল্লিক। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কোয়েল মল্লিককে রাজ্যসভায় প্রার্থী করেছিল তৃণমূল। ৬ এপ্রিল সাংসদ হিসেবে শপথ নেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই পদ থেকে সরে দাঁড়ান কোয়েল। […]

Continue Reading

‘এক হাতে জামাত, অন্য হাতে দিমাগি নকশাল’, মমতাকে নিশানা শুভেন্দুর

নিউজপোল ব্যুরো:INDIA জোটের বৈঠককে কেন্দ্র করে ফের রাজনৈতিক আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু হয়েছে। দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজধানী সফরকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মমতা ‘দিমাগি নকশালদের’ সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন। একইসঙ্গে ‘এক হাতে জামাত, অন্য হাতে দিমাগি নকশাল’ মন্তব্য করে মমতার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন […]

Continue Reading

কুণালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ, মমতার শ্রীরামপুর সভার আগে তুঙ্গে উত্তেজনা

নিউজপোল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভার আগে উত্তেজনা ছড়াল উত্তরপাড়ায়। সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৪টেয় শ্রীরামপুরে মমতার সভা হওয়ার কথা। তার কয়েক ঘণ্টা আগে দুপুরে সভাস্থলের দিকে যাচ্ছিলেন কুণাল। অভিযোগ, উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে কয়েকজন বিক্ষোভ দেখান। গাড়ির কাচ লক্ষ্য করে ডিম […]

Continue Reading

বিধায়িকাকে ‘অপমান’! পানিহাটিতে স্বামীর বিস্ফোরক অভিযোগ, নীরব রত্না দেবনাথ

নিউজপোল ব্যুরো: পানিহাটিতে রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কলকাতা উত্তর শহরতলী ক্রীড়া বিভাগের উদ্যোগে পানিহাটি স্পোর্টিং খেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্য, পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী। অনুষ্ঠানেই বিধায়িকার স্বামী শেখর দেবনাথ সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর […]

Continue Reading

আমার বাবাকে ভুল কেসে জেলে পাঠানো হয়েছে’, মিলন প্রধানের হয়ে সরব মেয়ে অরুণিমা

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচনের আবহে জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে এবার মুখ খুলল তাঁর মেয়ে অরুণিমা প্রধান। বছর পনেরোর অরুণিমা একটি ভিডিয়ো বার্তায় বাবার গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নন্দীগ্রামবাসীর কাছে তাঁর পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, তাঁর বাবাকে ভুল মামলায় জেলে পাঠানো হয়েছে। অরুণিমা জানান, নন্দীগ্রামের আন্দোলনের সময় তাঁর দাদু এবং বাবা […]

Continue Reading

দেবরাজ চক্রবর্তী মামলায় চার্জগঠন, যুব তৃণমূলের অ্যাকাউন্ট ঘিরে পুলিশের বড় দাবি

নিউজপোল ব্যুরো: বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তোলাবাজি ও সিন্ডিকেট মামলায় বারাসাত আদালতে চার্জগঠন করা হয়েছে। প্রোমোটারদের কাছ থেকে টাকা আদায়, সিন্ডিকেট পরিচালনা-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। নতুন ফৌজদারি আইনে সিন্ডিকেট অপরাধ সংক্রান্ত ধারাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আগামী সপ্তাহ থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা। মামলার তদন্তে আর্থিক […]

Continue Reading

নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্য নিয়ে সরব অভিষেক, পাল্টা ব্যাখা কমিশনের

নিউজপোল ব্যুরো:  জাতীয় নির্বাচন কমিশনের অন্দরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ কে কেন্দ্র করে কমিশনকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।আমেরিকায় চিকিৎসা সেরে বুধবার দুপুরে শহরের ফিরে সংবাদ মাধ্যমের সামনে তার বক্তব্য” ঝুলি থেকে বেড়াল বেড়িয়ে পড়েছে।আমরা যা বলেছিলাম তার অক্ষরে অক্ষরে মিলে গেল ।গায়ের জোরেই বাংলা দখল করতে এসেছিল ।বাংলার অভিশাপ লেগে গেছে।” ভোটার তালিকায় […]

Continue Reading

বিজেপি প্রার্থীর হলফনামায় ‘অসঙ্গতি’,নন্দীগ্রামে কংগ্রেসের প্রশ্নের মুখে হাসিরাণি রথ

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রামে উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দুর প্রাক্তন আপ্তসহায়কের মা হাসিরাণি রথ। তাঁর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যের অসঙ্গতি আছে বলে দাবি তুলেছে মমতার তৃনমূল ও কংগ্রেস। উল্লেখ্য হলফনামায় হাসিরাণির বয়স ৬০ বছর উল্লেখ করা আছে।মাধ্যমিক পাশ ১৯৬৫ সালে। মাধ্যমিক পাশের বয়সের যথেষ্ট অসঙ্গতি আছে বলে প্রশ্ন […]

Continue Reading

নাগরিক পরিষেবা বেহাল, বসিরহাটে পৌরসভার বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন

নিউজপোল ব্যুরো:  বসিরহাট পৌরসভার বেহাল নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। মঙ্গলবার বসিরহাট পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বসিরহাট পৌরসভা কোনো প্রতিনিধি নেই। এর ফলে জল, রাস্তাঘাট, একাধিক নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি পৌর এলাকার উন্নয়নমূলক কাজও প্রায় বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। উল্লেখ্য, […]

Continue Reading