Dev Chandrima Singh Roy : ভুয়ো প্রোফাইলের জেরে আতঙ্ক, থানায় পৌঁছলেন দেবচন্দ্রিমা সিংহ রায়

পেজ 3 বিনোদন

সঙ্গীতা ঘোড়ুই : নিজের শহরেই নিরাপত্তাহীন বোধ করছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়(Dev Chandrima Singh Roy)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media )একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছিলেন, তার নামকে (fake profile) ব্যবহার করে নানা ধরনের প্রতারণা চলছে। অভিনেত্রীর বক্তব্যে উঠে এসেছে, তার নামে (impersonation) করে সোশ্যাল মিডিয়ায়(Social Media ) ভুয়ো অ্যাকাউন্ট(fake profile)খোলা হচ্ছে, এমনকি সেই নাম ভরসা করে একাধিক মানুষ প্রতারিত হচ্ছেন।

আরও পড়ুন: Ali Goni: ‘গণপতি বাপ্পা’ বললেন না আলি, বোরখায় জ্যাস্মীন, ধর্ম নিয়ে চর্চায় তুঙ্গে তারকাজুটি

দেবচন্দ্রিমা নিজেই জানান, ‘‘আমি এই পোস্ট একেবারেই বাধ্য হয়ে করেছি। আমার নাম ব্যবহার করে (online fraud) হচ্ছে, অথচ আমার সঙ্গে তার কোনও যোগ নেই। তাই ভক্তদের অনুরোধ করব, আমার নামে কোনও বার্তা বা অ্যাকাউন্ট দেখে যেন কেউ ভুল করে বিশ্বাস না করেন।’’

কিন্তু ঠিক কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে? দেবচন্দ্রিমা জানান, সেদিন বিকেলে তিনি নিজের ঘরে বসেছিলেন। তার আগে তার শাড়ির ব্র্যান্ড সংক্রান্ত একটি (video upload) করেছিলেন সোশ্যাল মিডিয়ায়(Social Media )। সেই সময় হঠাৎ সিকিউরিটি থেকে ফোন আসে আর বলেন একজন তাকে দেখতে এসেছেন। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনও ডেলিভারি এসেছে। কিন্তু দরজা খুলতেই চমকে যান। প্রায় ৪০ থেকে ৪২ বছরের এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। সাধারণ পোশাকে বেরিয়ে আসা দেবচন্দ্রিমা প্রথমেই বুঝতে পারেননি, তিনি কে। ভদ্রলোক বাংলায় কথা বলছিলেন না। বরং দাবি করেন, গত ছ’মাস ধরে নাকি তার সঙ্গে (chatting) করছেন, প্রেমের সম্পর্কও গড়ে উঠেছে!

এমন বিস্ময়কর দাবি শুনে বিভ্রান্ত হয়ে যান অভিনেত্রী। দ্রুত দরজা বন্ধ করে সিকিউরিটিকে খবর দেন। পরে বাধ্য হয়েই তিনি থানায় গিয়ে (police complaint) দায়ের করেন। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। দেবচন্দ্রিমা বলেন, ‘‘ছোট থেকে পুলিশ-থানাকে ভয় পেতাম। তাই প্রচারের জন্য এসব করি না। বরং এই পরিস্থিতিতে আমিও শঙ্কিত।’’

তবে তার মনে এখনও প্রশ্ন, ওই ব্যক্তি কি সত্যিই প্রতারণার (cyber crime) শিকার, নাকি কেউ তাকে ব্যবহার করে দেবচন্দ্রিমার ক্ষতি করতে চাইছে? সব মিলিয়ে ঘটনাটি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। যদিও অভিনেত্রী তাঁর অনুরাগীদের আশ্বস্ত করেছেন যদি কোনও ষড়যন্ত্র থেকে থাকে, তবে সবকিছু তিনি প্রকাশ্যে জানাবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole