Ali Goni: ‘গণপতি বাপ্পা’ বললেন না আলি, বোরখায় জ্যাস্মীন, ধর্ম নিয়ে চর্চায় তুঙ্গে তারকাজুটি

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: গণেশ চতুর্থীর দিন থেকে শুরু হয়েছিল বিতর্ক। জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আলি গোনি (Ali Goni) এবং তাঁর প্রেমিকা তথা অভিনেত্রী জ্যাস্মীন ভসীনকে (Jasmin Bhasin) নিয়ে সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। মুম্বইয়ের (Mumbai) এক বন্ধুর বাড়িতে গণেশপুজোয় হাজির হয়েছিলেন এই তারকাজুটি। সেখানেই ধরা পড়ে বিতর্কিত মুহূর্ত। সকলে যখন ভক্তিভরে গণেশ বন্দনায় মেতেছেন, তখন নীরব থাকতে দেখা যায় আলিকে। বার বার প্রেমিকা অনুরোধ করলেও তিনি একবারের জন্যও উচ্চারণ করেননি ‘গণপতি বাপ্পা মোরয়া’। বরং দেখা যায় তিনি চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, এমনকি কিছু একটা চিবোতে ব্যস্ত। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের একাংশ আলির এই আচরণে বিরক্তি প্রকাশ করেন। তাঁদের দাবি, প্রেমিকার সম্মান রাখতেই হলেও অন্তত একবার তো উচ্চারণ করা যেত সেই স্লোগান।

আরও পড়ুন:Tour place: দেবের ‘রঘু ডাকাত’-এর শুটিং লুকোনো স্বর্গরাজ্যে, পুজোয় ঘুরে আসুন এই যায়গায়

কিন্তু এখানেই শেষ নয়। এর মধ্যেই আরেকটি ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে। দেখা যায়, মদিনায় সফরের সময় জ্যাস্মীন (Jasmin Bhasin) বোরখা পরে রয়েছেন। স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে তবে কি প্রেমিকের ধর্ম গ্রহণ করেছেন অভিনেত্রী? নেটিজেনদের একাংশ আবার সমালোচনার তির ছুঁড়তে থাকেন আলির (Ali Goni) দিকে। এই পরিস্থিতিতে মুখ খোলেন অভিনেতা নিজেই। আলি (Ali Goni) স্পষ্ট জানান, ‘‘আমি, আমার বোন আর জ্যাস্মীন একসঙ্গে মদিনা গিয়েছিলাম। সেখানকার নিয়ম অনুযায়ী ওই পোশাক ছাড়া ভিতরে ঢোকা যাচ্ছিল না। তাই পাশে দোকান থেকে কিনে পরে নিয়েছিল ও। এখন কি তাই বলে জ্যাস্মীন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? না কি আমি ওকে রোজা রাখতে বলেছি? কিছুই নয়। জোর করে কিছু হয় না, আর আমাদের সম্পর্কে এমন কিছু নেই।’’

আলির এই বক্তব্যের পর সমালোচনা যেমন চলছেই, তেমনই অনেকেই তাঁর পক্ষেও দাঁড়িয়েছেন। তাঁদের মতে, প্রত্যেকেরই অধিকার আছে নিজের ধর্ম মানার বা না মানার। কারও ইচ্ছের বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়া যায় না। আলি (Ali Goni) জ্যাস্মীনের সম্পর্ক বহুদিনের। এই প্রথম নয়, আগেও তাঁদের ঘিরে নানা গুঞ্জন উঠেছে। তবে এইবার ধর্মীয় আচার নিয়ে তৈরি হওয়া বিতর্ক ফের একবার প্রমাণ করল, সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্তও কত দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole