Bangladesh Security App : বাংলাদেশে দুর্গাপুজো ঘিরে সতর্কতা, নিরাপত্তায় এ বার বিশেষ অ্যাপের ব্যবস্থা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশে আসন্ন (Durga Puja) ঘিরে ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মৌলবাদী শক্তির হামলার আশঙ্কা এড়িয়ে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করাই এ বছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ (Bangladesh, communal tension)। সেই কারণেই এবার প্রযুক্তিকে হাতিয়ার করছে (Yunus government)। ঢাকার সচিবালয়ে সোমবার এক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী ঘোষণা করেছেন, দুর্গাপুজো মণ্ডপের সুরক্ষার জন্য বিশেষ (security app) চালু করা হচ্ছে।

আরও পড়ুন: FIFA World Cup: সপ্তমবারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জন তিউনিসিয়ার

ইউনুস সরকারের শাসনকালে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেই চলেছে (minority safety)। হাসিনা আমলে (festival) নির্বিঘ্নে দুর্গোৎসব পালিত হলেও, গত বছর ক্ষমতার পরিবর্তনের পর থেকেই পরিস্থিতি জটিল। ভারত-বিরোধী ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে ইউনুসের বিরুদ্ধে, যার জেরে হিন্দু সম্প্রদায় নিজেদের অনিরাপদ বোধ করছে। এই প্রেক্ষাপটে দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করাই বড় পরীক্ষা (law and order)।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দেশে আনুমানিক ৩৩ হাজার পুজোমণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সরকারি তালিকায় নথিভুক্ত হয়েছে ৩১ হাজার ৫৭৬টি মণ্ডপ। তিনি দাবি করেছেন, শান্তিপূর্ণ পরিবেশেই উৎসব হবে। যদি কোনও দুষ্কৃতী (violence) ছড়াতে চায়, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নতুন (technology) নির্ভর অ্যাপের মাধ্যমে যে কোনও ঘটনার তাৎক্ষণিক খবর পাওয়া যাবে এবং সঙ্গে সঙ্গেই প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে এই ঘোষণার পাশাপাশি উপদেষ্টার এক মন্তব্যে বিতর্কও তৈরি হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুর্গাপুজোর প্রাঙ্গণে এ বছর কোনও (fair) বা মেলা আয়োজন করা যাবে না। কারণ, মেলার আড়ালে মদ বা মাদক (drugs) চক্র সক্রিয় হয়। তাই উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনওরকম মেলার অনুমতি না দেওয়া হয়। তাঁর এই বক্তব্যে অনেকেই মনে করছেন, সংখ্যালঘুদের সাংস্কৃতিক আবেগে আঘাত লেগেছে।বাংলাদেশে (Durga Puja 2025) কেবল ধর্মীয় নয়, সামাজিক উৎসবও। তাই নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। মৌলবাদী শক্তির হুমকির মাঝেই এবার নতুন (security app) কতটা কার্যকর প্রমাণিত হয়, সেটাই এখন দেখার।