FIFA World Cup: সপ্তমবারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জন তিউনিসিয়ার

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ফের ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) যোগ্যতা অর্জন করল তিউনিসিয়া। ম্যাচের ইঞ্জুরি টাইমের চতুর্থ মিনিটে মহম্মদ আলী বেন রোমদানের গোলের সাহায্যে তিউনিসিয়া ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে তিউনিসিয়ার দুটি ম্যাচ বাকি থাকতেই জয়ের প্রয়োজন ছিল। আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এর শীর্ষে রয়েছে তারা।

আরও পড়ুন: Harbhajan Singh: ত্রাণ কাজে নিয়োজিত, বন্যা কবলিত পাঞ্জাবের সাহায্যে এগিয়ে এলেন ভাজ্জি

দ্বিতীয় স্থানে থাকা নামিবিয়ার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। বাছাইপর্বে এখনও একটিও গোল হজম করেনি তিউনিসিয়া। আফ্রিকার বিশ্বকাপ (FIFA World Cup) বাছাইপর্বে ৯টি গ্রুপে ৬টি করে দল নিয়ে হচ্ছে খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি জায়গা করে নেবে ২০২৬ সালের ৪৮-দলীয় বিশ্বকাপে। যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

তিউনিসিয়া মোট সপ্তমবারের মতো এবং টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বেই তারা বাদ পড়েছিল। এবার গ্রুপ পর্ব থেকে আর বিদায় নয়। একেবারে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে খেলার লক্ষ্য তিউনিসিয়ার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole