নিউজ পোল ব্যুরো: শুল্কযুদ্ধের উত্তপ্ত আবহে যখন আমেরিকা-চিন সংঘাতের আঁচ গোটা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই জাপানের (Japan) উদ্দেশ্যে যাত্রা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দুদিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে, যোগ দেবেন ভারত-জাপান বার্ষিক সম্মেলনে এবং মুখোমুখি হবেন সেখানকার শীর্ষ শিল্পপতিদের সঙ্গেও। তবে আলোচনার কেন্দ্রে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, থাকছে কোয়াড জোটকেও ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা।
আরও পড়ুন: PM Modi Japan visit: ভারত-জাপান সম্পর্ক নতুন উচ্চতায়, বুলেট ট্রেন প্রকল্পে বড় ঘোষণার সম্ভাবনা
জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের কথায়, “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মোদি-ইশিবার সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোয়াড, আঞ্চলিক নিরাপত্তা এবং মুক্ত বাণিজ্যের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আলোচনায়।” এদিকে, আমেরিকার সঙ্গে চলতে থাকা শুল্ক টানাপোড়েনের জেরে বিকল্প রপ্তানি বাজারের খোঁজে নেমেছে ভারত। বাণিজ্য মন্ত্রক ইতিমধ্যেই ৪০টিরও বেশি দেশে রপ্তানি পণ্যের সম্ভাব্য বাজার চিহ্নিত করেছে। সেই তালিকায় জাপান অন্যতম। তাই মোদীর (Narendra Modi) এই সফরে জাপানের সঙ্গে একাধিক বাণিজ্যিক চুক্তি সাক্ষরের সম্ভাবনা প্রবল।
প্রথম দিনেই জাপানের শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যাবেন জেন বৌদ্ধমন্দিরে, যেখানে এক আধ্যাত্মিক আবহে মিলবে সংস্কৃতির ছোঁয়া। জাপান সফর শেষে মোদী (Narendra Modi) রওনা হবেন চিনের উদ্দেশ্যে, যেখানে এসসিও সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
