নিউজ পোল ব্যুরো: টলিপাড়ার এক অন্যতম চর্চিত তারকা-দম্পতি যশ দাশগুপ্ত(Yash Dasgupta) এবং নুসরত জাহান(Nusrat Jahan)। মাসখানেক ধরে তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জনে সরগরম সিনে-অন্দরমহল। কখনও শোনা গেছে, নুসরত ছেলের জন্মদিন একাই কাটালেন, আবার কখনও দেখা গেছে যশকে একা গণেশপুজোর আসরে। এসব থেকেই বাড়তে থাকে তাদের বিচ্ছেদের কানাঘুষো।
আরও পড়ুন: Raktabeej 2 viral song: রক্তবীজ ২-এর ভাইরাল গান কি সামাজিক–রাজনৈতিক ব্যঙ্গ?
নেটিজেনরাও প্রশ্ন তুলতে শুরু করেন তাহলে কি সত্যিই ভাঙনের পথে এগোচ্ছে এই তারকা সংসার? গুঞ্জন আরও ঘন হতে থাকে যখন শোনা যায়, যশ(Yash Dasgupta) নাকি তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে থাকছেন। জানা যায়, পাঁচ বছর ধরে এই সম্পর্ক চললেও নুসরত(Nusrat Jahan) এ বিষয়ে কিছুই বুঝতে চাননি।

ভালোবাসায় ভরসা রেখে তিনি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সম্প্রতি গোটা সত্যি সামনে আসতেই মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী। এমনকি আলাদা থাকার সিদ্ধান্তও নেন বলে খবর। সেই সূত্রেই ছেলের জন্মদিনে নুসরতকে একাই কাটাতে দেখা যায়, যা আরও জল্পনা উসকে দেয়।তবে এবার যেন সমস্ত গুঞ্জনের জবাব দিতে মরিয়া হয়েছেন তারকাদম্পতি।

সম্প্রতি নুসরতের বোনের বিয়ের অনুষ্ঠানের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)। সেই ছবিতেই একফ্রেমে হাসিখুশি যশ-নুসরত(Yash Nusrat)। তাদের অভিব্যক্তিই যেন বলছে-“লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করেই বাঁচি।”এই খুনসুটিমাখা ছবিই টলিপাড়ায় ছড়িয়ে পড়া ডিভোর্স-আলোচনায় কিছুটা হলেও জল ঢেলেছে। যদিও সম্পর্কের টানাপড়েন বা ব্যক্তিগত জীবনের জটিল সমীকরণ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউই। তবুও তাদের সাম্প্রতিক উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছে সব জল্পনার মাঝেই তারা নিজেদের মতো করে পথ চলতে চান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
