Raktabeej 2 viral song: রক্তবীজ ২-এর ভাইরাল গান কি সামাজিক–রাজনৈতিক ব্যঙ্গ?

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ‘রক্তবীজ ২’-এর মুক্তির আগেই ছবির একটি গান দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানের লাইন“অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না… পার হয় যায় গরু…”। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশেষ করে এই কথাগুলো সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তুলছে। অনেকে মনে করছেন, এই গান সমসাময়িক সামাজিক–রাজনৈতিক পরিস্থিতিকে পরোক্ষভাবে ইঙ্গিত করছে।গানটির কথা লিখেছেন শিলাজিৎ মজুমদার এবং জিনিয়া সেন।

জিনিয়ার মতে, এই গানের কলির পেছনে তার ব্যক্তিগত এক অভিজ্ঞতা কাজ করেছে। তিনি জানান, রক্তবীজ-এর শুটিং চলাকালীন এক অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হন। তার দাদা অর্পণ সেনের নয়াবাদে দুটি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটের একটিতে নাকি একটি প্রমোটর বেআইনিভাবে অফিস খুলে বসে। পরিবার সেখানে না থাকায় এই ধরনের অনৈতিক কাজ চলতে থাকে।

পুলিশকে জানানো হলেও কার্যত কোনও ফল মেলেনি।পরে জানা যায়, দাদার নামে একাধিক জাল ভোটার কার্ড ও প্যান কার্ড বানানো হয়েছে, এমনকি একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করেছে ওই প্রমোটর। অভিযোগ জানানো সত্ত্বেও পঞ্চশায়র থানায় এখনও এফআইআর দায়ের হয়নি। এই অভিজ্ঞতা জিনিয়াকে গভীরভাবে ভাবায়। তার মতে, তিনি দক্ষিণ কলকাতায় থাকেন, তুলনামূলকভাবে প্রিভিলেজড। তবুও যদি তার পরিবার এমন প্রতারণার শিকার হয়, তবে সাধারণ মানুষ কী ভয়াবহ সমস্যার মধ্যে পড়ছেন তা সহজেই অনুমেয়।

আরও পড়ুন: Govinda Sunita Divorce Rumours: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই গণেশ চতুর্থীতে একসঙ্গে গোবিন্দা–সুনীতা

জিনিয়া আরও বলেন, জাল আধার কার্ড, জাল পাসপোর্ট, এইসব অপরাধ এখন খবরে প্রায় নিয়মিতই উঠে আসছে। তার বিশ্বাস, গানটি মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে। এও জানান, তার বা তার পরিবারের কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যোগ নেই। সব দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই তারা চলেন। ফলে রাজনৈতিক মহল থেকে কেউ এই গান নিয়ে আপত্তি তোলে নি। সবশেষে জিনিয়ার বক্তব্য, গানটি নিছক বিনোদনের জন্য নয়, বরং বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা এক ধরনের প্রতিবাদ ও সতর্কবার্তা, যা মানুষকে ভাবাবে এবং হয়তো প্রশ্ন তুলতে উৎসাহ দেবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole