নিউজ পোল ব্যুরো: ছোট পর্দার জনপ্রিয় মুখ সুস্মিতা রায়। তার স্বামী সব্যসাচী চক্রবর্তী পেশায় একজন সাংবাদিক। তবে এছাড়াও সব্যসাচীর আরও একটা পরিচয় হল তিনি অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) দাদা। তবে এবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা, অর্থাৎ সায়কের ‘কুটনি বৌদি’ ও ‘মোটা দাদাই’।
কয়েকদিন ধরেই সুস্মিতা ও সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তীর (Sushmita-Sabyasachi Divorce) সংসার ভাঙার খবর শোনা যাচ্ছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। ১ জুলাই সুস্মিতার জন্মদিনের দিন তার স্বামী সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে আসল কথাটা লিখেই ফেলেন। সব্যসাচী লেখেন, “জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভাল থাকিস। নতুন অধ্যায় ভাল হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক।” জন্মদিনের দিনই তিনিও সমাজমাধ্যমের পাতায় সব্যসাচীর পোস্টের স্ক্রিনশট পোস্ট করে তাদের বিচ্ছেদের খবর ভাগ করে নিলেন তার অনুরাগীদের সঙ্গে।
অতীতে সুস্মিতা ও সব্যসাচীর (Sushmita-Sabyasachi Divorce) জীবনেও ঘটে গিয়েছে বড় ঘটনা। চিকিৎসকের ভুলে তাদের প্রথম সন্তানকে হারাতে হয়েছিল। তবে এতকিছুর পরও সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন যে তিনি ভীষণভাবে মা হতে চান। সুস্মিতা ও সায়ক অভিনয়ের পাশাপাশি তাদের জীবনের রোজনামচার খুঁটিনাটি ভ্লগের (Vlog) মাধ্যমে অনুরাগীদের সামনে তুলে ধরেন। তা তাছাড়াও তাদের দুজনকেই দুজনের ভ্লগে একটা সময় দেখা যেত খুব ঘন ঘন। আর তা হওয়ায়ও খুব স্বাভাবিক। কারণ এক পরিবারের সদস্য তারা। বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও সব্যসাচীকে একসঙ্গে দেখা যাচ্ছিল না। এমনকী সায়কের ডেইলি ভ্লগেও দেখা মেলেনি তার প্রিয় কূটনী বৌদির। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অভিনেতাকে প্রশ্ন করলে তিনি রীতিমতো রেগে যান।

সুস্মিতা ও সব্যসাচীর (Sushmita-Sabyasachi Divorce) পোস্টকে ঘিরে এইবার তাদের অনুরাগীদের একজন কমেন্টে লেখেন, ‘এমন হবে না তো? জীবনে একদিন অনেক টাকা হবে কিন্তু তুমি কেমন আছো জিজ্ঞেস করার মত মানুষ থাকবে না? আমি জানি না কেন এমন হল? তাহলে সবটাই ক্যামেরার সামনে নাটক ছিল তোমাদের? আসলে ১৭বছরের সংসার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি একটা সংসার গড়ে ওঠে অনেক ত্যাগ আর মানিয়ে নেওয়াতে। ছেড়ে দেওয়া সহজ। যাইহোক তোমাদের জীবন, সিদ্ধান্ত তোমাদের। তবে এটুকু বুঝলাম জীবনে চাওয়া পাওয়ার শেষ নেই আমাদের, আর সেই চাওয়া পাওয়াকে পূর্ণ করতে গিয়ে নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকেই আমরা হারিয়ে ফেলি। যাইহোক সুস্মিতা ভালো থেকো, নিজের কাজে সফল হও।জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অবশেষে অভিনেতা সায়ক চক্রবর্তীও (Sayak Chakraborty) তার বৌদির জন্মদিনে ছবিতে লেখেন ” আর কূটনী বৌদি বলে ডাকা হবেনা ভালো থাকিস।” সুস্মিতা তার ব্যবসা ও সব্যসাচী তার সংবাদমাধ্যমের কাজেই মনোযোগ দিতে চান বলেই জানিয়েছেন।
