Taslima Kabir Suman| বাংলাদেশে শেষজীবন কাটাতে চান কবীর সুমন, জিহাদি মানসিকতা বলে তসলিমার কটাক্ষ

বিনোদন রাজনীতি রাজ্য শহর সংস্কৃতি

নিউজপোল ব্যুরো: যে গানগুলি লিখে ও গেয়ে কোটি বাঙালির হৃদয় ছুঁয়ে গিয়েছিলেন, সেই গানগুলির কথা আদৌ নিজে বিশ্বাস করেন বা করতেন কবীর সুমন (Kabir Suman)? বারবার একই প্রশ্ন তুলছেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।

Kabir Suman - Wikipedia

কদিন আগেই সামাজিক মাধ্যমে তসলিমা বিস্ফোরক পোস্ট লিখে তীব্র কটাক্ষ করলেন কবীর সুমনকে। কবীর সুমনকে (Kabir Suman) সরাসরি ‘জিহাদি’ (Jihadi) বলে কটাক্ষ করতেও পিছপা হলেন না তসলিমা। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

একসময় তসলিমার কলকাতায় থাকা নিয়ে উঠেছিল প্রচুর প্রশ্ন। কোনও ভাবেই তাঁকে কলকাতায় থাকতে দেওয়া হয়নি।

Taslima Nasreen-Kabir Suman: 'ভণ্ডামোর ক্ষেত্রেও প্রতিভার তুলনা হয় না,' কবীর সুমনকে তীব্র কটাক্ষ তসলিমার - Taslima Nasrin slams kabir suman on facebook about his 75 years age and his ...

কবীর সুমন কয়েক বছর আগে নিজের শেষজীবন বাংলাদেশে (Bangladesh) কাটাতে চেয়েছেন। সেই সংক্রান্ত একটি তথ্য ও কবীর সুমনের ছবি পোস্ট করে তসলিমা লিখলেন, ‘তাই বুঝি! তিনি তো বলেছিলেন তসলিমা বাংলাদেশের মানুষ, কলকাতায় তো নয়ই, এমনকী ভারতবর্ষের কোথাও বাস করার কোনও অধিকার তার নেই। অর্থাৎ যার যে দেশে জন্ম, সে দেশেই তাকে বাস করতে হবে! কলকাতায় টিপু সুলতান মসজিদের ইমাম যে আমার মাথার দাম আনলিমিটেড অ্যামাউন্ট ঘোষণা করেছিলেন, তিনি তো সেই ফতোয়ার পক্ষে ছিলেন! এই জিহাদি মানসিকতা নিয়ে কি তিনি বাংলাদেশের জিহাদিদের সঙ্গে শেষ জীবন কাটাতে চান?’

কলকাতা বইমেলা ও কলকাতা শহর ভীষণ ভাবেই মিস করেন ‘নির্বাসিত’ লেখিকা। যদিও তসলিমার এই বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে দুই চর্চিত ব্যক্তিত্বের দ্বন্দ্ব এখন ভাইরাল নেটপাড়ায়।