Air India Crash: বিমানের দুর্ঘটনায় প্রাণহানি, যুক্তরাজ্যের আদালতে আইনি লড়াইয়ের পথে নিহতদের পরিবার!

দেশ

নিউজ পোল ব্যুরো: আকাশযাত্রা শুরু হয়েছিল নতুন জীবনের আশা নিয়ে। কিন্তু এক মুহূর্তেই সব কিছু থমকে যায়! আকাশ থেকে বিধ্বস্ত হয়ে পড়ে জীবনের সব হিসেব। এয়ার ইন্ডিয়া (Air India Crash) AI-171-এর সেই বিভীষিকাময় দুর্ঘটনার ক্ষত এখনো জ্বলজ্বল করছে বহু পরিবারের হৃদয়ে।

আরও পড়ুন: India Pak Ceasefire: ট্রাম্প নন, মোদীই নিলেন কঠিন সিদ্ধান্ত! ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্য সত্য ফাঁস করলেন জয়শঙ্কর

তবে শুধু চোখের জলেই থেমে নেই তারা। এবার তারা এগোচ্ছে ন্যায় ও ন্যায্যতার সন্ধানে। যুক্তরাজ্যের আদালতের দরজায় কড়া নাড়তে চলেছে নিহতদের পরিবার, এয়ার ইন্ডিয়া ও বোয়িং-এর বিরুদ্ধে (Air India Crash) মামলা করে দাবি তুলতে চলেছে যথোপযুক্ত ক্ষতিপূরণের। আহমেদাবাদ (Ahmedabad) থেকে লন্ডনগামী (London) এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171-এর মর্মান্তিক দুর্ঘটনায় (Air India Crash) নিহতদের পরিবার এখন আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে চলেছে। সূত্রের খবর, ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে এই পরিবারগুলি যুক্তরাজ্যের আদালতে এয়ার ইন্ডিয়া ও বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং-এর বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছে।

বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটিতে (Dreamliner) ২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে মাত্র অল্প কয়েকজন প্রাণে বেঁচে যান। দুঃখজনকভাবে, এই দুর্ঘটনায় প্রাণ হারান ১৮১ জন ভারতীয় নাগরিক ও ৫২ জন ব্রিটিশ নাগরিক। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি আহমেদাবাদের (Ahmedabad) একটি মেডিকেল কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে। ক্ষতিগ্রস্তদের পরিবার যুক্তরাজ্য-ভিত্তিক প্রভাবশালী আইন সংস্থা কিস্টোন ল-এর সঙ্গে পরামর্শ করছে বলে জানা গেছে। তাদের দাবি, প্রাথমিকভাবে ঘোষিত ক্ষতিপূরণ যথেষ্ট নয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এয়ার ইন্ডিয়া ও বোয়িং-এর আরও দায়বদ্ধতা থাকা উচিত। এয়ার ইন্ডিয়ার মূল মালিক টাটা গ্রুপ ইতিমধ্যে প্রতিটি মৃত্যুর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে এবং অতিরিক্ত ২৫ লক্ষ টাকা তাত্ক্ষণিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। তবে, আইনজীবীরা বলছেন এই অঙ্ক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কম।

কিস্টোন ল জানিয়েছে, তারা দুর্ঘটনায় নিহতদের একাধিক পরিবারের সঙ্গে আলোচনা করেছে এবং আন্তর্জাতিক আইনের অধীনে মামলা করার সুযোগ মূল্যায়ন করছে। বিশেষ করে মন্ট্রিল কনভেনশন অনুযায়ী, যাত্রীদের পরিবার সেই দেশের বিচারব্যবস্থায় মামলা করতে পারে, যেখানে বিমান সংস্থাটির কার্যক্রম রয়েছে বা যাত্রীর নাগরিকত্ব বা বসবাসের সম্পর্ক রয়েছে। এই সপ্তাহেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত পরিবার ও আইনজীবীরা কৌশল নির্ধারণ করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, শিগগিরই যুক্তরাজ্যে এয়ার ইন্ডিয়া ও বোয়িং-এর বিরুদ্ধে উচ্চ পরিমাণ ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়েরের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT