Samantha Ruth Prabhu: সামান্থা-রাজ সম্পর্ক প্রকাশ্যে? ডেট্রয়েট সফরের ছবিতে প্রেমের ইঙ্গিত স্পষ্ট!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: সামান্থা রুথ (Samantha Ruth Prabhu) প্রভু দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী, যিনি ‘ইয়ে মায়া চেসাভে’ থেকে শুরু করে ‘ফ্যামিলি ম্যান ২’ (Family Man 2)-এর মতো ওয়েব সিরিজেও দর্শকদের মন জয় করেছেন। পর্দার ভিতরে যেমন সাবলীল, বাস্তব জীবনেও তার ব্যক্তিত্ব একইরকম মনোমুগ্ধকর। অন্যদিকে, রাজ নিদিমোরু (Raj Nidimoru) হলেন বিখ্যাত পরিচালক-প্রযোজক জুটি রাজ অ্যান্ড ডি কে-র অন্যতম সদস্য। তাদের দু’জনের মধ্যে বন্ধুত্ব এবং কাজের সূত্র ধরে সম্পর্কের গুজব অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ের এক সফরের ছবিগুলো হয়তো সেই গুঞ্জনকে বাস্তবতায় পরিণত করতে চলেছে।

আরও পড়ুন:Alia Bhatt: আলিয়ার ঘনিষ্ঠই বিশ্বাসঘাতক! কোটি টাকার প্রতারণায় প্রাক্তন পিএ গ্রেপ্তার

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) আর পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) গুজব প্রেম এবার যেন পরিণতির দোরগোড়ায়। তারা একসঙ্গে হাঁটছেন, হাসছেন, খাচ্ছেন। এমনকি ক্যামেরার সামনেও আর লুকোচুরি খেলা নেই। অন্তত ইনস্টাগ্রামে (Instagram) সামান্থার সাম্প্রতিক ছবি সেটাই বলছে, আর ভক্তরা যেন বলেই ফেললেন, “অবশেষে অফিসিয়াল!” মঙ্গলবার, সামান্থা তার ইনস্টাগ্রামে মিশিগানের ডেট্রয়েট (Detroit) সফরের একগুচ্ছ মুহূর্ত শেয়ার করেন। উদ্দেশ্য ছিল তানা ২০২৫ (TANA 2025) অর্থাৎ তেলুগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার ইভেন্টে অংশগ্রহণ। তবে আলোচনার কেন্দ্রে সেই অনুষ্ঠান নয়, বরং তার আশেপাশে বারবার ভেসে ওঠা এক পরিচিত মুখ রাজ নিদিমোরু।

ছবির একটিতে দেখা যাচ্ছে, রাজ নিদিমোরু, যিনি রাজ অ্যান্ড ডিকে (Raj&Dk) ডিরেক্টর জুটির অর্ধেক। স্নেহভরে সামান্থার চারপাশে হাত রেখেছেন। তারা একসঙ্গে হেঁটে যাচ্ছেন, যেন গোটা শহরটাই তাদের নিরব সাক্ষী। সামান্থা পড়েছিলেন ঢিলেঢালা বাদামি সোয়েটশার্ট আর জিন্স, অপরদিকে রাজ ছিলেন ক্যাজুয়াল নেভি জ্যাকেট ও নিওন স্নিকার্সে দুজনেই যেন স্বচ্ছন্দ প্রেমিক-প্রেমিকার মেজাজে। আরও একটি ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় তারা পাশাপাশি বসে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিগুলিতে সামান্থার হাসি, রাজের উপস্থিতি এবং সেই নিঃশব্দ ঘনিষ্ঠতা সব মিলিয়ে একটাই বার্তা দেয় সম্পর্কটা হয়তো আর গুজব নয়!

সামান্থার (Samantha Ruth Prabhu) পোস্টের নীচে ইতিমধ্যেই কমেন্টবক্সে ভক্তদের উচ্ছ্বাস শুরু হয়েছে। কেউ লিখেছেন, “তাহলে এটা কি অফিসিয়াল? স্যাম, তোমার জন্য খুব খুশি!” আবার কেউ বলছেন, “তোমার চোখে সেই পুরনো সুখটা ফিরেছে, রাজের জন্য?” এই জল্পনা অবশ্য একেবারে নতুন নয়। বেশ কিছুদিন ধরেই সামান্থা ও রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে সিনেপাড়ায় গুঞ্জন চলছিল। তবে সাম্প্রতিক এই সফর ও ছবিগুলো যেন সেই সব কথাই সত্যি করে তোলার দিকেই এগিয়ে নিয়ে গেল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT