Fighter Jet Crashes : মর্মান্তিক, রাজস্থানে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান, পাইলট সহ ২ জনের মৃত্যু

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ফের বিমান দুর্ঘটনা। বুধবার রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামের কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান (Fighter Jet Crashes)। দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর (IAF) পাইলট সহ ২ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুসারে, পাইলটের মৃতদেহের সঙ্গে বিমানের ধ্বংসাবশেষ মাঠে পাওয়া গিয়েছে। মৃতদেহটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় নিহত পাইলট এবং অন্য একজনের পরিচয় এখনও নিশ্চিত করেনি। সূত্রের খবর যুদ্ধবিমানটি প্রশিক্ষণ দেওয়ার দুর্ঘটনাটি ঘটে। বিমান বাহিনী রাজস্থানে একাধিক ঘাঁটি পরিচালনা করে, যার মধ্যে যোধপুর এবং বিকানেরে প্রধান স্থাপনা রয়েছে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা বিকট শব্দ শুনতে পান এবং ক্ষেত থেকে আগুন এবং ধোঁয়া উড়তে দেখে ছুটে আসেন, স্থানীয় বাসিন্দারা আরও জানান যে দুর্ঘটনার ফলে নিকটবর্তী ক্ষেতে আগুন লেগে হায় যা তারা নিজেরাই নেভানোর চেষ্টা কর।

আরও পড়ুন : Bharat Bandh : বনধে পিনারাই বিজয়ন সরকারের বিজ্ঞপ্তি, সরকারের কর্মীদের অফিসে উপস্থিতির ফরমান নিয়ে কটাক্ষ দেবাংশুর

জেলা কালেক্টর অভিষেক সুরানা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্ত শেষ করার পর সেনাবাহিনী একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে । স্থানীয় পুলিশকর্তা রাজালদেসার কামলেশ জানিয়েছেন, দুপুর ১.২৫ মিনিটের দিকে ভানোদা গ্রামের একটি কৃষিক্ষেত্রে বিমানটি ভেঙে পড়ে। তিনি জানান, দুর্ঘটনাস্থলের কাছে মানুষের দেহের কিছু অংশ পাওয়া গিয়েছে। এই দুর্ঘটনা নিয়ে চলতি বছরে তিনটি বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান (Fighter Jet Crashes) ভেঙে পড়ল। প্রথমটি হরিয়ানার পঞ্চকুলায় ৭ মার্চ এবং দ্বিতীয়টি ২ এপ্রিল গুজরাটের জামনগরের ভেঙে পড়ে।

জাগুয়ার ফাইটার জেট

জাগুয়ার হল একক এবং দ্বি-আসনের একটি দ্বি-ইঞ্জিন ফাইটার-বোমারু বিমান। এর ভিনটেজ অবস্থা সত্ত্বেও বিমান বাহিনী দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত, এই বিমানগুলি বছরের পর বছর ধরে ব্যাপকভাবে আপগ্রেড করা হয়েছে। ভারতের আনুমানিক ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে – যা ছয়টি স্কোয়াড্রনে বিস্তৃত ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT