নিউজ পোল ব্যুরো: বেশ কয়েকদফা দাবি নিয়ে আজ বুধবার ভারত বন্ধের (Bharat Bandh) ডাক দিয়েছে শ্রমিক সংগঠন। গোটা দেশজুড়েই এই ধর্মঘটের প্রভাব পড়েছে। তবে বামেদের এই বনধ নিয়ে এবার কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। নেপথ্যে কেরলে বাম সরকারের জারি করা নির্দেশিকা। বামেদের ডাকা ধর্মঘটেই বাম শাসিত রাজ্যে জারি করা হয়েছে অফিসে যাওয়ার ফরমান। সেই তথ্য তুলে ধরেই খোঁচা দিয়েছেন দেবাংশু।
সোশাল মিডিয়ায় পিনারাই বিজয়ন সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন দেবাংশু। প্রশ্ন তুলেছেন এ কেমন বামেদের ধর্মঘট যেখানে বাম সরকারই তাদের রাজ্যের সরকারি কর্মীদের জানিয়েছে ঘরে বসে বনধ পালন করলে হবে না অফিসে দিতে হবে হাজিরা। সোশাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, ‘ধর্মঘটের দিন কাজে যোগ না দিলে কী কী হবে তার একটি সরকারি ফরমান। আপনারা ভাবতে পারেন এটা পশ্চিমবঙ্গ সরকারের.. কিন্তু না, ভুল ভাবছেন। এটা কেরালার বামফ্রন্ট সরকারের জারি করা ফরমান। ধর্মঘটটাও দেশজুড়ে বামফ্রন্টই ডেকেছে।’
আরও পড়ুন: Samik Bhattacharya: নিশানায় ২০২৬, দৌড় শুরু ‘পদ’ বাঁচাতে! শমীক যুগে বঙ্গ বিজেপিতে আসছে বড় রদবদল

দেবাংশু (Debangshu Bhattacharya) সেই সঙ্গেই মনে করিয়ে দিয়েছেন বাংলার কথা। বলেছেন তৃণমূল সরকার আসার পরেই বাংলা থেকে বনধের Bharat Bandh) সংস্কৃতি বিদায় নিয়েছে। বলেছেন বন্ধ আসলে জনবিরোধী যা তৃণমূল সরকার সমর্থ করে না। যদিও বামেরা তৃণমূলকে খোঁচা দিয়ে বলেছে এই বনধ বিজেপি সরকারের নয়া শ্রম কোডের বিরুদ্ধে, তাহলে কেন তৃণমূল এর বিরোধিতা করছে ? এই প্রসঙ্গে উল্লেখ্য, বামপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকা সর্বভারতীয় বনধকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনার আবহ তৈরি হয়। দশটি জাতীয় শ্রমিক সংগঠনের ডাকে এই বনধে পশ্চিমবঙ্গ জুড়ে পথে নামে বাম দল ও শ্রমিক সংগঠনগুলির কর্মীরা। রেললাইন, সড়ক—কোনও কিছুই বাদ যায়নি আন্দোলনের আওতা থেকে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বনধের তেমন প্রভাব পড়েনি। রেল ও বাস চলাচল মোটের উপর স্বাভাবিক ছিল। এই বনধে বামেদের তরফে শিল্পক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করা হয়। অন্যদিকে, তৃণমূল শাসিত রাজ্যে এই বনধকে “রাজনৈতিক ষড়যন্ত্র” বলে কটাক্ষ করেছে শাসকদল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
