নিউজ পোল ব্যুরো: “নতুন ক্যাপ্টেন, নতুন কৌশল!” সদ্য বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), আর দায়িত্ব নেওয়ার পরপরই শুরু হয়ে গেছে অভ্যন্তরীণ ঘুঁটিচালনা। যেভাবে একে একে নাম উঠছে নানা পুরনো ও নতুন মুখের, তাতে স্পষ্ট বদল আসছে। চলতি মাসেই রাজ্য কমিটিতে বড়সড় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। বিজেপির (BJP) অন্দরেই এখন ‘পদ’ বাঁচানোর জন্য শুরু হয়ে গেছে ম্যারাথন দৌড়।
আরও পড়ুন: নতুন রূপে উত্তরপ্রদেশ! কর্মীদের জন্য যোগীর যুগান্তকারী পদক্ষেপ — UPCOS-এর সূচনা
দলীয় সূত্রে খবর, নতুন সভাপতি তার কাজের সুবিধার জন্য কমিটিকে ঢেলে সাজাতে চাইছেন। শমীক (Samik Bhattacharya) যে কেবল ত্যাগী নয়, অভিজ্ঞ সংগঠকও, তা তার চার দশকের রাজনৈতিক পরিসরে স্পষ্ট। তাই অনেক পুরনো মুখ আবার ফিরতে পারেন রাজনীতির মূল মঞ্চে। এর মধ্যেও শোনা যাচ্ছে, বিভিন্ন মোর্চার সভাপতি ও রাজ্য সাধারণ সম্পাদক পদেও পরিবর্তন হতে পারে।
বিজেপির সাম্প্রতিক নির্বাচনী ফলাফল যে দলকে হতাশ করেছে, তা অস্বীকার করার উপায় নেই। গোষ্ঠীদ্বন্দ্ব, নেতৃত্বের অভাব এবং সাংগঠনিক দুর্বলতাই মূল কারণ। আগামী বছর বিধানসভা নির্বাচন (Assembly elections), তাই এখন থেকেই বিজেপির ‘মিশন ২০২৬’। এই মিশনে সফল হতে গেলে দরকার এক ঝাঁক নিবেদিত, দক্ষ, এবং জনসংযোগে পারদর্শী নেতা। সেই লক্ষ্যেই নিজের টিম গঠনের কাজে নেমে পড়েছেন শমীক।
অভিষেকের (Abhishek Banerjee) সভায় তিনি স্পষ্ট বার্তা দেন, “পদ নয়, কাজই আসল পরিচয়। যিনি সক্রিয়, তিনিই প্রকৃত বিজেপি। আপনার এলাকায় আপনি কতটা প্রাসঙ্গিক, মানুষ আপনাকে বিজেপি হিসেবে চেনে কি না, সেটাই আসল মাপকাঠি।” এই বক্তব্যেই স্পষ্ট, ‘আদি বনাম নব্য’ দ্বন্দ্বকে প্রশমিত করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। রাজনীতির ময়দানে এখন নতুন রণকৌশল, নতুন ব্যাটন হাতে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। দলকে একত্রিত করে সংগঠনকে চাঙ্গা করাই তাঁর মূল লক্ষ্য। পদ নয়, কার্যদক্ষতাই এখন বঙ্গ বিজেপির নতুন মানদণ্ড।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
