নিউজ পোল ব্যুরো: বাদল অধিবেশনে আসছে উত্তাপ! আসছে অপারেশন সিঁদুর। ২৮ জুলাই থেকে লোকসভায় শুরু হচ্ছে ঐতিহাসিক আলোচনার পালা। ৭ মে পরিচালিত সীমান্তপারের সাহসী অভিযানের কৌশল, সাফল্য এবং রাজনৈতিক বার্তা ঘিরেই এবার সংসদে শুরু হবে ১৬ ঘণ্টার ম্যারাথন বিতর্ক।
আরও পড়ুন: Mohan Bhagwat: ‘পশ্চিম ব্যর্থ, দিশা দেখাবে ভারত!’—হিন্দু দর্শনের জয়গান ভাগবতের কণ্ঠে
সূত্রের খবর, ২৯ জুলাই রাজ্যসভায় হবে চূড়ান্ত পর্যায়ের আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে উন্মোচিত হবে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। তবে বিরোধীরা এক ধাপ এগিয়ে। তাদের দাবি ছিল, আলোচনা শুরু হোক ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসের সঙ্গেই। যদিও প্রধানমন্ত্রীর বিদেশ সফরের কারণে সরকার সেই প্রস্তাবে সায় দেয়নি। তবুও, সংসদে এই ইস্যুতে জবাবদিহি চাইতে বিরোধীরা প্রস্তুত।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য—যেখানে তিনি ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেন, তা নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধীরা এটিকে ব্যবহার করছে সরকারের উপর চাপ বাড়াতে। পহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা প্রতিক্রিয়াতেই এই অপারেশন চালানো হয়েছিল, যা মাত্র ২২ মিনিট স্থায়ী হলেও কৌশলগতভাবে ছিল বড় সফলতা। প্রধানমন্ত্রী এটিকে “বিজয় উৎসব” বলে অভিহিত করেন।
সরকারের প্রস্তুতিও জোরদার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান ও প্রতিরক্ষা সচিবের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। বিতর্ক ঘোষণার সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, “আমরা জাতির সঙ্গে সত্য জানাতে প্রস্তুত।” কিরেন রিজিজুও বলেন, “এ ধরনের কৌশলগত পদক্ষেপ অবশ্যই সংসদে বিশ্লেষণ ও ব্যাখ্যার দাবি রাখে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
