Mohan Bhagwat: ‘পশ্চিম ব্যর্থ, দিশা দেখাবে ভারত!’—হিন্দু দর্শনের জয়গান ভাগবতের কণ্ঠে

দেশ

নিউজ পোল ব্যুরো: আধুনিকতার মোড়কে ঢাকা ‘পশ্চিমী সভ্যতা’ আদতে মানবতার মুখে হাসি আনতে পারেনি—এই বার্তা নিয়েই দৃঢ় কণ্ঠে উঠলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তার বক্তব্যে স্পষ্ট, শুধু ভারতীয় ভাবধারা নয়, বরং ভারতীয়তাই বিশ্বমানবতার পরবর্তী পথপ্রদর্শক হতে চলেছে।

আরও পড়ুন: Kalyan Banerjee: ‘৯টার মধ্যে ইস্তফা দিন, না হলে ইমপিচ!’ ধনখড়কে ঘিরে দিল্লির অন্দরমহলে রাজনীতির বিস্ফোরণ

এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ভাগবতের (Mohan Bhagwat) মন্তব্য, “পশ্চিমী সভ্যতা বিজ্ঞানের উন্নয়ন, অর্থনীতির প্রসার! এসবের নাম করে শুধু বিলাসিতা বাড়িয়েছে। মানুষের জীবন সহজ হয়েছে ঠিকই, কিন্তু জীবনের দুর্দশা কমেনি। শোষণ বেড়েছে, বৈষম্যও আকাশছোঁয়া।” তার মতে, আজকের বিশ্ব যে বিপদের মুখোমুখি—তার একমাত্র সমাধান লুকিয়ে আছে ভারতীয় চিন্তাধারায়।

তিনি বলেন, “পশ্চিম অতীতে শান্তির নামে অনেক প্রতিষ্ঠান বানিয়েছে লিগ অফ নেশনস, রাষ্ট্রসংঘ। কিন্তু যুদ্ধ কি থেমেছে? বরং এখন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই পৃথিবী এখন ভারতমুখী।” ভারতীয়তার তাৎপর্য ব্যাখ্যা করে ভাগবতের বক্তব্য, “ভারতীয় হওয়া মানে শুধু একটি দেশের নাগরিক হওয়া নয়। ভারতীয়তা মানে হিন্দু দর্শনের মূল চেতনাকে আত্মস্থ করা। যেখানে মোক্ষই জীবনের চূড়ান্ত লক্ষ্য। এই দর্শনই একসময় ভারতকে সমৃদ্ধ করেছিল। সেই ঐতিহ্যই আজ বিশ্বে আশার আলো।”

আরএসএস প্রধান (Mohan Bhagwat) স্পষ্ট বলেন, পরিবর্তন শুরু হোক পরিবার থেকে। “পাঠ্যক্রম বদলাচ্ছে, ইতিহাসের পাঠ নতুন আলোয় দেখা উচিত। পশ্চিম আমাদের কী শেখাবে, তার বাইরে এসে নিজের শিকড়েই ফিরতে হবে।” শেষে ভাগবতের দাবি, “পশ্চিমে ভারতের অস্তিত্ব হয়তো মানচিত্রে ক্ষীণ, কিন্তু ভাবনায় ভারত আজ বিশ্বনেতা হয়ে উঠতে প্রস্তুত।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT