Kalyan Banerjee: ‘৯টার মধ্যে ইস্তফা দিন, না হলে ইমপিচ!’ ধনখড়কে ঘিরে দিল্লির অন্দরমহলে রাজনীতির বিস্ফোরণ

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: দিল্লির (Delhi) রাজনৈতিক অঙ্গনে ফের বোমা ফাটাল তৃণমূল কংগ্রেস। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) আকস্মিক পদত্যাগ নিয়ে চলতে থাকা জল্পনার মধ্যেই এবার সরাসরি হুমকির অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তার কথায়, ধনখড় অসুস্থতার কারণে নয় বরং সরাসরি ‘থ্রেট’ পেয়েই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: ‘ডাল মে কুছ কালা’—উপরাষ্ট্রপতির আকস্মিক বিদায়ে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা, প্রশ্ন তুলছে বিরোধীরা

কল্যাণবাবুর (Kalyan Banerjee) বিস্ফোরক দাবি, “জগদীপ ধনখড়কে রাত ৯টার মধ্যে ইস্তফা দিতে বলা হয়েছিল। না হলে পরদিনই তাকে ইমপিচ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।” শুধু তাই নয়, তিনি (Kalyan Banerjee) আরও বলেন, “উনি সংবিধান মেনে চলতেন। কিন্তু প্রধানমন্ত্রী চান না কেউ সংবিধান মেনে চলুক। মোদীর (Narendra Modi) বিরুদ্ধাচরণ করায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে।” তার দাবি, বিজেপির (BJP) অন্দরেই এখন ঘোরতর দ্বন্দ্ব। ৫০ জন সাংসদকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) ঘরে বসিয়ে ইমপিচমেন্ট মোশনে সই করানোর চেষ্টা চলছিল। রাজনাথকে কোণঠাসা করতেই এই রাজনৈতিক চাল। এরপরেই শোনা যাচ্ছে, রাজনাথ সিংকেই উপরাষ্ট্রপতি পদে বসানোর ভাবনা রয়েছে বিজেপির অন্দরে।

অন্যদিকে, এই মন্তব্যকে ‘বিপরীতমুখী নাটক’ বলেই কটাক্ষ করেছেন বিজেপির নবনিযুক্ত বঙ্গ সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তার প্রশ্ন, “গতকাল কল্যাণ বলেছিলেন ধনখড় অসুস্থ। আজ দিদির চাপে কথা ঘুরিয়ে দিচ্ছেন! ধনখড় আর তৃণমূলের (TMC) সম্পর্ক সবারই জানা।”

প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশন শুরুর ঠিক আগে হঠাৎ করেই পদত্যাগ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেই সিদ্ধান্তের ঠিক আগের দিন, তিনি বিচারপতি ভর্মার বিরুদ্ধে বিরোধীপক্ষের ইমপিচমেন্ট মোশন গ্রহণ করেন সরকারের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই। যা সরকারের কৌশলে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। কারণ, কেন্দ্র চাইছিল একটি সর্বসম্মত ইমপিচমেন্ট প্রস্তাব, প্রথমে লোকসভা এবং পরে রাজ্যসভায় উত্থাপিত হোক। এই ঘটনার পর থেকেই গুঞ্জন শুরু—ধনখড় কি আদতে ‘সংবিধানপন্থী বলি’? নাকি দিল্লির অন্দরের ক্ষমতার খেলার শিকার?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT