Old Trafford Test: ওল্ড ট্রাফোর্ডে ‘ফ্ল্যাট’ পিচ? অতিরিক্ত স্পিনার নিয়ে নামবে ভারত?

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চতুর্থ টেস্টের আগে ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford Test) উইকেট ঘিরে তৈরি হয়েছে চরম কৌতূহল। পাঁচ ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতীয় দলের কাছে এই টেস্ট কার্যত মরণ-বাঁচন লড়াই। অথচ, ম্যাচের আগেই পিচকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন: England vs India: চোট-আঘাত সামলে ম্যাঞ্চেস্টারে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য শুভমনদের

শুভমন গিল সহ ভারতীয় শিবির আশা করেছিল, ম্যানচেস্টারে (Old Trafford Test) অপেক্ষা করছে অন্যান্য পিচগুলির তুলনায় আর‌ও বেশি ‘বাউন্সি’ উইকেট। এমন উইকেট যেখানে ভারতের তরুণ পেস আক্রমণ আরও কার্যকর হতে পারে। কিন্তু প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার ডেভিড লয়েড থেকে শুরু করে মাইকেল ভনের মতামত শুনে হতাশ হতে পারেন অনেকেই। তাঁদের বক্তব্য, “পিচ একেবারেই ফ্ল্যাট। ঘাস নেই, পেস নেই। বরং স্পিন হতে পারে।”

প্রাক্তন ইংরেজ ক্রিকেটার ডেভিড লয়েড একধাপ এগিয়ে বলেছেন, “এখনকার ওল্ড ট্রাফোর্ড (Old Trafford Test) একেবারেই আগের মতো নেই। পিচের গতিই গায়েব। ব্যাটারদের জন্য স্বর্গ। বুকমার্ক কাজে লাগিয়ে বরং বলা স্পিন হতে পারে” এমন মন্তব্যে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কি ধাক্কা খাবে?

প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান মার্ক রাম প্রকাশ‌ও এক‌ই কথা বলেছেন, “উইকেট শুকনো এবং ম্যাচ যত এগোবে ততই স্পিনারদের জন্য সহায়ক হতে পারে। কুলদীপ যাদবকে দলে নিতে পারে ভারত।“

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, টেস্টের প্রথম দু’দিন হালকা আর্দ্রতা থাকবে, যা শুরুতে কিছুটা সাহায্য করতে পারে পেসারদের। তবে দিন গড়ালে ম্যাচ পুরোপুরি ব্যাটসম্যান ও স্পিনারদের দিকে ঝুঁকতে পারে বলেই মত বিশ্লেষকদের একাংশের।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=6HoaL-w-n-Q3R_yZ

বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে ম্যাঞ্চেস্টারে (Old Trafford Test) ফলে বেশিরভাগ সময়‌ই ঢাকা ছিল পিচ। পিচের এই স্যাঁতস্যাঁতেভাব কাজে লাগিয়ে প্রথমে বল করলে সুবিধা পাবেন পেসাররা। সিরিজে ফিরে আসতে গেলে জিততেই হবে ভারতকে। এখন দেখার অতিরিক্ত স্পিনার নাকি পেস অস্ত্রেই ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট।