নিউজ পোল ব্যুরো: যথাযথ প্রস্তুতি ছাড়াই এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং অকারণে হয়রানির শিকার হতে হচ্ছে এই অভিযোগ তুলে রবিবার মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু অভিযোগ জানিয়েই থেমে থাকেননি তিনি, নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন। এবার কি আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)? গঙ্গাসাগর থেকে এমনই স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আমরা আইনের সাহায্য নেব। আগামীকাল আদালত খুলছে, আমরা কোর্টের দ্বারস্থ হব।” প্রয়োজনে তিনি নিজেই মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন বলেও জানান। পাশাপাশি, প্রশাসনিক প্রধান হিসেবে নিজের আইনজীবী পরিচয়ও স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), যা এই লড়াইয়ে তাঁর দৃঢ় অবস্থানেরই ইঙ্গিত দেয়।
বিস্তারিত আসছে….
