Humayun Kabir : শাসক দলে বড় ধাক্করছি’নতুন দল গড়ছি’, ঘোষণা হুমায়ুন কবীরের

breakingnews জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের নির্বাচনের চতুর্থবার বাংলার ক্ষমতা নিজেদের হাতে রাখার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃনমূলে বিরাট ভাঙন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) জানিয়েছেন ১৫ আগস্টের পর নতুন দল গড়ছেন। শুধু দলই গড়ছেন না জানিয়েছেন তিনি প্রার্থীও দেবেন। এই খবর সামনে আসার পরেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ওয়াকিবহল মহল বলছে ভোটে আগে সংখ্যালঘু নেতার এই ঘোষণা মুখ্যমন্ত্রীর ঘাম ঝড়াতে পারে।

দলের সঙ্গে মতবিরোধের ও মন্তব্যের জন্য একাধিকবার সাসপেন্ড হয়েছন। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও পর্যন্ত চাইতে হয়েছে। সেই সবের মধ্যেই রাজনৈতিক মহলকে ঝটকা দিয়ে নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন ভরতপুরের তৃনমূল বিধায়ক। স্পষ্ট করে জানিয়েছেন তাঁর মতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ নেই। বলেছেন, “দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয় , ছাগল দিয়ে না।”

আরও পড়ুন : Tourist Visas : গলছে সম্পর্কের বরফ, চিনা পর্যটকদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন (Humayun Kabir) বলেছেন, “ক্ষমতায় আসবেন তৃণমূল কংগ্রেসের নেত্রীই। নেত্রীই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করার জন্য দলটা করব, যে আমার মতো লোকের দরকার হয়তো হবে না, কিন্তু ছাগল দিয়ে যে ধান মাড়া হচ্ছে, তাতে যোগ্য ভোটার সম্মান পাচ্ছেন না। যোগ্য ভোটাররা যাতে সম্মান পান, তারই ব্যবস্থা করব।” হুমায়ুনের ঘোষণার পরেই রাজনৈতিক মহলের অনেকেই বলছেন সংখ্যালঘু এই বিধায়ক যদি নতুন দল গড়েন তাহলে আগামী বিধানসভা নির্বাচনে তৃনমূলের ভোটব্যাংকে প্রভাব পড়তে পারে।