নিউজ পোল ব্যুরো: আধুনিক লাইফ স্টাইল ফ্যাশনের অপরিহার্য অঙ্গ স্টাইলিশ ফুটওয়ার। স্টাইলিশ ফুটওয়ার ছাড়া কেতাদুরস্ত ফ্যাশন যেন কিছুতেই সম্পূর্ণ হয় না (Siliguri News)। আসলে ফুটওয়ারের সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু। ফ্যাশান তো রয়েছেই সেই সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাচ্ছন্দ্য বা আরামের বিষয়টি। জড়িয়ে রয়েছে চলাফেরার স্বাধীনতা। সাধারণত একটি বা কয়েকটি জুতোর দোকানে হাতেগোনা কয়েকটি ব্র্যান্ড পাওয়া যায়। সব ব্র্যান্ড সবসময় এক ছাদের তলায় পাওয়াটাই দুষ্কর।
আরও পড়ুন: NTA UGC NET: শীঘ্রই প্রকাশিত হতে চলেছে UGC NET জুন ২০২৫-এর ফলাফল, অফিসিয়াল সাইটে চেক করা যাবে সহজেই!
দীর্ঘদিন ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করে চলা দু দুটি কোম্পানি এবার মিলিতভাবে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে (Siliguri News) আয়োজন করল এক ছাদের নিচে সমস্ত নামিদামী ব্র্যান্ডকে নিয়ে শুভ হালখাতা এবং স্যাম্পেলিং উৎসব। রবিবার শিলিগুড়ির নামকরা হোটেল মনতাসা ভিসটাতে বসেছিল এক ছাদের তলায় বিভিন্ন ব্র্যান্ডের ফুটওয়ারের বিরাট মেলা। আয়োজকরা অবশ্য এই ইন্ডাস্ট্রির বেশ পরিচিত নাম। নুপুর সু হাউস প্রাইভেট লিমিটেড ও অদৃতি সু হাউস যৌথভাবে।

অজন্তা, ক্যাম্পাস, খাদিম, জোর, লেহার, অল স্কাই, একুয়ালাইট, রিলাক্স থেকে শুরু করে আভালন, স্টিমুলাস, তিতাস, ওয়াকারও এবং বাটার মত ব্র্যান্ড ক্রেতাদের মন কেড়েছে। স্যাম্পেলিং ও হালখাতা উৎসবে কেনাকাটার উপর ছিল আকর্ষণীয় পুরস্কার। ছিল বালিতে যাওয়ার সুযোগ থেকে ব্র্যান্ড নিউ মারুতি কার আবার রয়েল এনফিল্ড এর মত বাইক। আরো ছিল ফ্রিজ থেকে মোটরসাইকেল, ইলেকট্রিক স্কুটি, স্মার্টফোন।

সবমিলিয়ে বেশি নজর কারা ইভেন্ট হলো শিলিগুড়িতে (Siliguri News)। এটা এমনই একটা ফেয়ার ছিল যেখানে সরাসরি বিভিন্ন ব্র্যান্ডের ফুটওয়ার কোম্পানিরা যেমন অংশগ্রহণ করেছিল তেমনি অংশ নিয়েছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যেমন মালদা, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার ও কুচবিহার থেকে আগত ফুটওয়্যার ব্যবসায়ীরা। সাধারণ ক্রেতাদের পাশাপাশি বি টু বি বিজনেসের আসর বসেছিল মনতাসাতে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=rzPINrJAqVAruQzi

নামিদামী ব্রান্ডের পাশাপাশি উদ্যোক্তারা তাদের নিজস্ব প্রোডাক্ট সিটি ফুটওয়ারের প্রচুর ধরনের ডিজাইন হাজির করে ক্রেতাদের সামনে। মানুষের উৎসাহ ছিল এই ব্র্যান্ড গুলির দিকে। বিশেষ করে বাংলায় পুজোর আগে এই ধরনের সুযোগ মিস করতে চাননি অধিকাংশ ক্রেতারা। এক ছাতার তলায় এত বড় ফুটওয়ার ইন্ডাস্ট্রির ব্র্যান্ডেড ডিসপ্লে উত্তরবঙ্গে সম্ভবত এটাই প্রথম।
