নিউজ পোল ব্যুরো : বাংলার আরও এক বিজেপি নেতা হলেন রাজ্যপাল। তবে শুধু বিজেপি নেতা নয় বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি অসীম ঘোষ নির্বাচিত হয়েছেন হরিয়ানার নতুন রাজ্যপাল (Governor of Haryana) হিসেবে। দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব গেল বঙ্গসন্তানের হাতে। তবে শুধু অসীম ঘোষ (Ashim Ghosh) নন এর আগে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।
১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ছিলেন অসীম ঘোষ। সেই তিনি এখন হরিয়ানার গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে। অসীম ঘোষ শুধু বিজেপি নেতা নন তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনাও করেন। ১৯৬৬-২০০৪ পর্যন্ত ৩৮ বছরেরও বেশি সময় অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিজেপিতে যোগ দেন ১৯৯১ সালে। অসীম ঘোষ বিজেপির রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্যও ছিলেন। রাজ্য সম্পাদক হন ১৯৯৬ সালে এবং ১৯৯৮ সালে রাজ্য সহ-সভাপতির দায়িত্ব পান। ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন। হরিয়ানার নতুন রাজ্যপাল বর্তমানে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে ন্যাশনাল কাউন্সিলের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরিয়ানার রাজ্যপাল হিসেবে অসীম ঘোষের নাম ঘোষণা করেন।
অসীম ঘোষ ১৯৪৪ সালে হাওড়ায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা লাভ করেন হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে। কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধীনে বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি পান। দীর্ঘ রাজনৈতিক এবং শিক্ষাগত অভিজ্ঞতায় ভরপুর অসীম ঘোষ। তিনিই এখন রাজ্যপাল (Governor of Haryana) হয়ে সামলাবেন গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=rzPINrJAqVAruQzi
