Weather Update : ঘন কুয়াশার সতর্কতা রাজ্যজুড়ে, সোমবার থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সোমবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার দাপট বজায় থাকতে পারে (Weather Update)। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটারে। বিশেষ করে ভোর ও সকালের সময় যান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির বিষয় হল, আপাতত রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচেই থাকবে। রবিবার থেকেই হাওয়ার গতিপ্রকৃতিতে পরিবর্তন আসবে এবং তার জেরেই সোমবার থেকে উষ্ণতা বাড়তে শুরু করবে (Weather Update)।

আরও পড়ুন : Vande Mataram : জাতীয় সঙ্গীতের সমমর্যাদা পাবে ‘বন্দে মাতরম’, মোদি সরকারের নতুন উদ্যোগ

কলকাতার (Kolkata) আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, বর্তমানে শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। সোমবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কুয়াশার ঘনঘটা বাড়বে বলেই পূর্বাভাস (Weather Update)। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে। সপ্তাহান্তে কলকাতা-সহ প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। এই সব এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে।আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা বৃদ্ধির নেপথ্যে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা (Weather Update)। উত্তর-পশ্চিম ভারতে ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এবং সোমবার আরও একটি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, লাক্ষাদ্বীপ ও সংলগ্ন আরব সাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী কয়েক দিন রাজ্যে শীতের আমেজ বজায় থাকলেও ৩১ জানুয়ারির পর ধীরে ধীরে শীত বিদায় নিতে শুরু করবে। এই সপ্তাহের শেষ দিকেই জমিয়ে শীতের অনুভূতি অনেকটাই কমে যাবে (Weather Update)।