নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ২০২৬ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিবর্তে এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে স্কটল্যান্ড (Scotland)। মূলত ভারত ভ্রমণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) অনিচ্ছা এবং নিরাপত্তা সংক্রান্ত অনড় অবস্থানের কারণেই আইসিসি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, আইসিসি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিখিতভাবে জানিয়ে দিয়েছে যে তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই এই ইস্যু ঘিরে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত আর কোনও সমাধান সূত্র বেরোল না। আইসিসির তরফে বাংলাদেশকে জানানো হয়েছিল—ভারতেই খেলতে হবে, নাহলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে। বাংলাদেশ অবস্থান বদল না করায় বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে বাংলাদেশ সরকার ও বোর্ডের মধ্যে আলোচনা হলেও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থেকেই অবস্থান অনড় থাকে। ম্যাচ অন্য দেশে সরানোর আবেদনও গ্রহণযোগ্য হয়নি। ফলে নির্ধারিত সূচি অপরিবর্তিত রেখে স্কটল্যান্ডকেই গ্রুপে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়।

এই সিদ্ধান্তের আর্থিক প্রভাবও বড়সড়। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং টুর্নামেন্ট-সংক্রান্ত আয়ের বড় অংশ হাতছাড়া হতে চলেছে বাংলাদেশের। হিসেব বলছে, প্রায় ২৪০ কোটি টাকার ক্ষতি হতে পারে, যা তাদের বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশের কাছাকাছি। গ্রুপ ‘সি’-তে এবার স্কটল্যান্ডের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। সূচিতে কোনও পরিবর্তন নেই, বদলেছে শুধু দল। বিশ্বকাপের মঞ্চে এই অদলবদল আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ২০২৬ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিবর্তে এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। মূলত ভারত ভ্রমণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) অনিচ্ছা এবং নিরাপত্তা সংক্রান্ত অনড় অবস্থানের কারণেই আইসিসি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, আইসিসি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিখিতভাবে জানিয়ে দিয়েছে যে তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই এই ইস্যু ঘিরে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত আর কোনও সমাধান সূত্র বেরোল না। আইসিসির তরফে বাংলাদেশকে জানানো হয়েছিল—ভারতেই খেলতে হবে, নাহলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হবে। বাংলাদেশ অবস্থান বদল না করায় বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে বাংলাদেশ সরকার ও বোর্ডের মধ্যে আলোচনা হলেও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থেকেই অবস্থান অনড় থাকে। ম্যাচ অন্য দেশে সরানোর আবেদনও গ্রহণযোগ্য হয়নি। ফলে নির্ধারিত সূচি অপরিবর্তিত রেখে স্কটল্যান্ডকেই গ্রুপে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই সিদ্ধান্তের আর্থিক প্রভাবও বড়সড়। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং টুর্নামেন্ট-সংক্রান্ত আয়ের বড় অংশ হাতছাড়া হতে চলেছে বাংলাদেশের। হিসেব বলছে, প্রায় ২৪০ কোটি টাকার ক্ষতি হতে পারে, যা তাদের বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশের কাছাকাছি। গ্রুপ ‘সি’-তে এবার স্কটল্যান্ডের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। সূচিতে কোনও পরিবর্তন নেই, বদলেছে শুধু দল। বিশ্বকাপের মঞ্চে এই অদলবদল আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিল।