নিউজ পোল ব্যুরো: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির (Lionel Messi) ক্লাবে ফেরা ‘বাস্তবে সম্ভব নয়’, জানিয়েছেন বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা (Joan Laporta)। সম্প্রতি মেসি ক্যাম্প ন্যু ঘুরে গেছেন মেসি। তবে এখন সংস্কারের কাজ চলছে স্টেডিয়ামে। যেখানে তার ২১ বছরের খেলার স্মৃতি রয়েছে মেসির সেই বার্সেলোনায় তার ফেরা অসম্ভব হয়ে উঠেছে।
আরও পড়ুন:IPL Auction : আবারও বিদেশেই হবে আইপিএল নিলাম, জানিয়ে দিল বিসিসিআই
৩৮ বছর বয়সী মেসি ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে যোগ দেন এবং ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। ২০২১ সালে আর্থিক সমস্যার কারণে তিনি বার্সেলোনা ছাড়েন এবং বর্তমানে ইন্টার মায়ামিতে (Inter Miami) খেলছেন। আর্জেন্টিনা দল প্রীতি ম্যাচের প্রস্তুতিতে স্পেনে অনুশীলন করছে। মেসিও তাই স্পেনেই আছেন। গত রবিবার ক্যাম্প ন্যু-তে ঘুরতে এসে মেসি বলেন, ‘আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যেটাকে আমি মনেপ্রাণে মিস করি। এমন এক জায়গা, যেখানে আমি অসম্ভব সুখে ছিলাম। যেখানে তোমরা সবাই আমাকে অনুভব করিয়েছিলে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন আবার ফিরতে পারব, শুধু খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, আগে যা পারিনি তাই করে দেখাতে।’

এরপরই মেসির বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে অঙ্ক কষতে বসে যান অনেক সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপারটি আলোচনায় উঠে আসে। শুধু তা–ই নয়, পরে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-কে (Sport) দেওয়া সাক্ষাৎকারেও ভবিষ্যতে বার্সেলোনা শহরে ফেরার ইচ্ছা প্রকাশ করেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে লাপোর্তা কাতালুনিয়া রেডিওকে বলেছেন, মেসির ক্লাবে ফেরা নিয়ে অনুমান করা ঠিক হবে না। তিনি বলেন, ‘মেসি এবং ক্লাবের সব স্টাফ ও সদস্যদের প্রতি সম্মানের কারণে, এমন কিছু নিয়ে ধারণা করা ঠিক নয় যা বাস্তবে সম্ভব নয়।’

মেসির বার্সেলোনায় কেরিয়ারে তিনি ১০টি লা লিগা শিরোপা, ৪টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি এবং ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
লাপোর্তা জানান, ক্যাম্প ন্যু-তে সংস্কারের কাজ চলছে। নতুন স্টেডিয়ামে মেসির জন্য একটি মহা ট্রিবিউট দেওয়া হবে, যা ১০৫,০০০ দর্শকের সামনে অনুষ্ঠিত হবে।
তিনি আরো যোগ করেছেন, ‘তিনি এখন ইন্টার মায়ামিতে খেলছেন। তাকে ভালোবাসা ও সম্মান দেওয়া হয় এবং তিনি সর্বদা স্বাগত পাবেন। বিশ্বের সেরা ট্রিবিউট দেওয়া ন্যায়সঙ্গত, এবং এটি দারুণ হবে যদি তা এখানে ১০৫,০০০ দর্শকের সামনে দেওয়া হয়।
