নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার ২০২৬ আইপিএল নিলামের দিনক্ষণ জানিয়ে দিল বিসিসিআই। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। এনিয়ে টানা তৃতীয় বছর বিদেশের মাটিতে হতে যাচ্ছে আইপিএল নিলাম। সৌদি আরবের আবু ধাবিতে হবে এ বারের নিলাম। ২০২৪ সালেও আইপিএলের নিলাম হয়েছিল সৌদি আরবে। সে বার দুবাইয়ে হয়েছিল নিলাম। এ বার হবে আবু ধাবিতে। গত বার আইপিএলের বড় নিলাম হয়েছিল জেড্ডায়।
আরও পড়ুন:KKR Assistant Coach : কলকাতা নাইট রাইডার্সের নতুন সহকারী কোচ শেন ওয়াটসন
অন্য মিনি নিলামের মতো ২০২৬ আসরের নিলামও হবে একদিনে। আগামী শনিবারের মধ্যে ২০২৫ সালের স্কোয়াড থেকে কোন ক্রিকেটারদের ছেড়ে দেবে আর কাদের ধরে রাখবে; সেই তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তালিকা পাওয়ার পর দলগুলির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড পাল্টা একটি তালিকা পাঠাবে। সেখানে তাঁদের নাম থাকবে যাঁরা নিলামে নামবেন। সেই তালিকা দেখে নিজেদের পরিকল্পনা ঠিক করে নেবে দলগুলি। ‘ট্রেডিং উইন্ডো’ চলবে নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত। নিলাম শেষে আসর শুরুর এক মাস আগ পর্যন্ত ফের নিজেদের মধ্যে খেলোয়াড় ‘ট্রেড’ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারের নিলামে কেনা ক্রিকেটারদের নিজেদের মধ্যে কেনা-বেচা করতে পারবে না ফ্রাঞ্চাইজিগুলো। নিলামের পর আবার তা শুরু হবে। আইপিএল শুরুর এক মাস আগে পর্যন্ত এই ক্রিকেটার কেনা-বেচা চলবে। তবে ছোট নিলামে যে ক্রিকেটারেরা দল পাবেন, তাঁদের আর দলবদল করা যাবে না।

এবার এখনও পর্যন্ত দলগুলোর মধ্যে চারটি ট্রেড সম্পন্ন হওয়ার কথা লিখেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। দুই অলরাউন্ডার রবীন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে দিয়ে রাজস্থান রয়্যালস থেকে সাঞ্জু স্যামসনকে নিচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
লখনউ সুপার জায়ান্টস থেকে বৃহস্পতিবার ভারতের শার্দুল ঠাকুরকে দুই কোটি রুপিতে আর ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ডকে গুজরাট টাইটান্স থেকে দুই কোটি ৬০ লাখ টাকায় দলে নিয়েছে পাঁচবার শিরোপা জয়ী আরেক দল মুম্বই ইন্ডিয়ান্স।আর মুম্বই থেকে অর্জুন টেন্ডুলকারকে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে দলে নিয়েছে লখনউ।আগামী ১৫ মার্চ শুরু হতে পারে আইপিএলের ১৯তম আসর।
প্রথমবার ২০২৪ আইপিএল আসরের নিলাম হয়েছিল দুবাইয়ে। গত আসরের আগে দুই দিন ধরে মেগা নিলাম অনুষ্ঠিত হয় জেদ্দায়।
