Anubrata Mandal: বোলপুরে অনুব্রতর মন্তব্যে নতুন বিতর্ক! ‘বউ হয়ে আসা’ নারীদের ভোটার তালিকায় নাম তোলার আশ্বাস

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বোলপুরে (Bolpur) ফের রাজনৈতিক উত্তাপ। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলা SIR (Special Intensive Revision) প্রক্রিয়ার মাঝেই তৃণমূল (TMC) কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) মন্তব্য ঘিরে ছড়িয়েছে নতুন বিতর্ক। বুধবার রাতে বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কালিকাপুরে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি (Anubrata Mandal) বলেন, “যে সব মেয়েরা বউ হয়ে এসেছেন, তাদের মা-বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে। নিশ্চয়ই খুঁজলে পেয়ে যাবেন। আমাদের লোকেরা আছে, ঠিক নাম তুলে দেবে ভোটার লিস্টে।”

আরও পড়ুন: Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি পরিচালকদের টলিউডে কাজের আমন্ত্রণ জানান

এই বক্তব্য সামনে আসতেই বিরোধী দলগুলির অভিযোগ, নির্বাচন কমিশনের নিরপেক্ষ প্রক্রিয়ায় সরাসরি দলীয় হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন অনুব্রত মণ্ডল। সভায় অনুব্রত আরও বলেন, “এনআরসি (NRC) হলেও চিন্তার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আছেন। কাউকে জেলে যেতে হবে না। অসমে ১৭ লক্ষ ভোটার বাদ পড়েছিল তার মধ্যে ১৪ লক্ষ হিন্দু, আর মাত্র ৪ লক্ষ মুসলমান। তাই চিন্তার কিছু নেই, আমাদের লোকেরা আছে, ঠিক নাম ঢুকিয়ে দেবে ভোটার লিস্টে।”

বীরভূম জেলা রাজনীতিতে বরাবরই প্রভাবশালী অনুব্রতর (Anubrata Mandal) এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী শিবিরের দাবি, এটি স্পষ্টভাবে ভোটার তালিকা সংশোধনে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “আমরা বহুবার অভিযোগ করেছি SIR প্রক্রিয়া স্বচ্ছ নয়। তৃণমূল বিএলও-দের প্রভাবিত করছে। অনুব্রত মণ্ডলের মন্তব্যই সেই অনিয়মের প্রমাণ।”

সিপিএম (CPIM) জেলা সম্পাদক গৌতম ঘোষও একধাপ এগিয়ে বলেন, “ভোটার তালিকা সংশোধনের নামে প্রশাসনিক হস্তক্ষেপ চলছে। কমিশনের নিয়ম মানা হচ্ছে না। জেলা জুড়ে বিএলও-দের তৃণমূলের চাপে কাজ করতে হচ্ছে। শিগগিরই স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে আন্দোলনে নামব।”

তবে তৃণমূল শিবিরের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। দলের একাংশের দাবি, “অনেকে নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় সমস্যায় পড়ছেন, তাই অনুব্রতবাবু কেবল কর্মীদের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, SIR প্রক্রিয়ার মাঝে এমন মন্তব্য ভোটের আগে নতুন করে তৃণমূলকে কোণঠাসা করতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole