নিউজ পোল ব্যুরো: বলিউড (Bollywood) কিংবা দক্ষিণী (South Indian Cinema) ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনায় বাংলা সিনেমা (Bengali Film Industry) কেন পিছিয়ে, সেই প্রশ্ন বহুবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। মূল কারণ হিসেবে বারবার উঠে এসেছে বাজেটের (Budget Problem) ঘাটতি, আধুনিক প্রযুক্তির (Advanced Technology) অভাব এবং বিনিয়োগের (Investment) সীমাবদ্ধতা। তবে এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2025) সমাপ্তি অনুষ্ঠানে বাংলার চলচ্চিত্র দুনিয়ায় নতুন আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি ঘোষণা করেন, বিশ্বজুড়ে সিনেনির্মাতাদের (Global Filmmakers) জন্য খুলে দেওয়া হচ্ছে বাংলার দরজা। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলা বরাবরই সাংস্কৃতিক ঐতিহ্যে (Cultural Heritage) সমৃদ্ধ। তিনি বলেন, “আপনারা আমাদের অতিথি বটে, কিন্তু আমরা আপনাদের পরিবারের সদস্য হিসেবেই দেখি। সমগ্র বিশ্ব একটাই পরিবার— ‘বসুধৈব কুটুম্বকম’ (Vasudhaiva Kutumbakam)।”
আরও পড়ুন : Child Nutrition : খাবারে পুষ্টির ঘাটতি? ক্লান্ত হয়ে পড়ছে সন্তান, সাবধান করছেন পুষ্টিবিদ
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও বলেন, “বাংলা ‘বিবিধের মাঝে মিলন মহান’— এই মন্ত্রে বিশ্বাসী। আমাদের রাজ্যে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের (Natural Location) বিপুল সম্ভার— পাহাড়, নদী, সমুদ্র থেকে শুরু করে জঙ্গল ও গ্রামবাংলার প্রকৃতি। ছবির (Film Shooting) জন্য প্রয়োজনীয় সব রকম পরিকাঠামো (Infrastructure) ও প্রতিভা (Talent) বাংলায় বিদ্যমান। বিদেশি পরিচালকদের (Foreign Directors) আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, বাংলার শিল্পী ও পরিচালকদের সঙ্গে কাজ করুন।” তিনি আরও যোগ করেন, “বলিউড বা হলিউড (Hollywood) অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী (Cultural Capital of India)। যদি টলিউড (Tollywood) আন্তর্জাতিক প্রযোজনার (International Collaboration) সঙ্গে হাত মেলায়, আমরা বিশ্বের সেরা সিনেমা (World-class Cinema) তৈরি করতে পারব।” সপ্তাহব্যাপী এই উৎসবে ৩৯টি দেশের (39 Countries) প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা পরেরবারও আসবেন, এবং এবার আসবেন নতুন লক্ষ্য ও পরিকল্পনা (Future Planning) নিয়ে। যদি কিছু ত্রুটি থেকে থাকে, আপনজনের মতো ক্ষমা করবেন।” শেষে তিনি ঘোষণা করেন, “কলকাতা চলচ্চিত্র উৎসব জনগণের উৎসব (People’s Festival)। আগামী বছর ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ (Goutam Ghosh), পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), সংগীত পরিচালক শান্তনু মৈত্র (Shantanu Moitra), পরিচালক অরিন্দম শীল (Arindam Sil), অভিনেতা দেব (Dev), মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) ও সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)-সহ টলিউডের একঝাঁক তারকা।
