নিউজ পোল ব্যুরো: শুরুর আগেই আলোচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) । কলকাতা নাইট রাইডার্সের (KKR) একটা বিডই যেন বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিল। ভারত সফরের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) আপত্তির মুখে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে তাদের স্থলাভিষিক্ত করেছে। এই ঘটনার প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এখন বিশ্বকাপ বয়কটের পথে হাঁটার কথা ভাবছে।
আরও পড়ুন:Bangladesh : বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড!
বাংলাদেশ সরকার ও বিসিবি দাবি করেছিল যে, ভারতের মাটিতে তাদের খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নেই। তাই তারা শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো আয়োজন করার প্রস্তাব দেয়। আইসিসি বাংলাদেশের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত যাওয়ার নিশ্চয়তা চায়। বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকলে ২৪ জানুয়ারি আইসিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, আইসিসি বাংলাদেশের প্রতি “অবিচার” করেছে। নাকভি অভিযোগ করেন যে, আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে ‘হাইব্রিড মডেল’ গ্রহণ করতে পারলে বাংলাদেশের জন্য কেন একই সুবিধা দেওয়া হলো না?

পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, তা এখন দেশটির সরকারের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিদেশ থেকে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, তা এখন দেশটির সরকারের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিদেশ থেকে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
নাকভি আরও জানিয়েছেন যে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত অংশ না নেয়, তবে তাদের হাতেও বিকল্প ‘প্ল্যান এ, বি এবং সি’ প্রস্তুত রয়েছে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ এবং প্রাক্তন পিসিবি প্রধান নাজাম শেঠি প্রকাশ্যে এই বয়কটের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। রশিদ লতিফের মতে, পাকিস্তান যদি অংশ না নেয় তবে বিশ্বকাপের জৌলুস ও গ্রহণযোগ্যতা অর্ধেক হয়ে যাবে। এটি বর্তমান ক্রিকেট কাঠামোকে চ্যালেঞ্জ করার একটি বড় সুযোগ বলে তিনি মনে করেন।
